প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম দিয়ে করা যায় মজাদার স্মুদি। যারা সরবতের চেয়ে একটু বেশি কিছু চান, তাদের জন্য আদর্শ। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন
আমের স্মুদি
উপকরণ: পাকা আম ১ টি, দুধ আধা গ্লাস, বরফ কিউব, দই সিকি কাপ, মধু ১ টেবিল চামচ, আম বা ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ।
প্রণালি: আম, দুধ, বরফ, দই, ১ স্কুপ আইসক্রিম ও মধু একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিন। মিহি হয়ে মিশে ঘন হয়ে গেলে গ্লাসে ঢেলে ওপরে বরফ ও আইসক্রিম দিয়ে পরিবেশন করুন।