আস্ত রসুনে গরুর মাংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপকরণ: গরুর মাংস (হাড়সহ) আধা কেজি, আস্ত রসুন ৮-১০ টি, পেঁয়াজকুচি আধাকাপ, লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ, হলুদ গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, দারুচিনি ২ টুকরো, এলাচি ৩ টি, লবঙ্গ ৪ টি, তেজপাতা ২ টি, লবণ ১ চা চামচ, তেল সিকি কাপ, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি: তেল গরম করে তাতে পেঁয়াজ ভেজে লালচে রং হলে সব গুঁড়া ও বাটা মসলা দিয়ে দিন। মসলা কষিয়ে তাতে মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মাংস দুইবার কষানো হলে আস্ত রসুন দিয়ে দিন। ২ কাপ গরম পানি দিয়ে সিদ্ধ করুন। মাংস ভালোমতো সিদ্ধ হলে ঘি দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।
আদাবর, মোহাম্মদপুর