আহ্ ঠান্ডা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>ইফতারে কিংবা ঈদের দিনের আপ্যায়নে, নানারকম শরবত তো চাই। ঠান্ডা ঠান্ডা কিছু পানীয়র রেসিপি দিয়েছেন ফারজানা হালিম হাই
ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

কমলার পাঞ্চ

কমলার পাঞ্চ
কমলার পাঞ্চ

উপকরণ: চিনির সিরাপ আধা কাপ, কমলার রস ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, বিট লবণ দেড় চা-চামচ, সোডা ৪ ক্যান।
ঝাল-মিষ্টি আনারস
উপকরণ: আনারস টুকরা ২ কাপ, কাঁচা মরিচ পেস্ট আধা চা-চামচ, চিনি আধা কাপ, লবণ ১ চা-চামচ, বিট লবণ দেড় চা-চামচ, সাদা সরিষার পেস্ট আধা চা-চামচ।
প্রণালি: সব উপকরণ ব্লেন্ড করে নিন। প্রচুর বরফ দিয়ে একদম ঠান্ডা পরিবেশন করুন।

কোল্ড কফি

কোল্ড কফি
কোল্ড কফি

উপকরণ: ইনস্ট্যান্ট কফি ৬ চা-চামচ, ফুটন্ত পানি ২ কাপ, কফি মেট ৬ চা-চামচ, চকলেট সিরাপ ৬ চা-চামচ, ক্রিম ৪ চা-চামচ, চিনি ৮ চা-চামচ, হুইপড ক্রিম সাজানোর জন্য।
প্রণালি: বড় বাটিতে গরম পানিতে কফি গুলিয়ে নিন। এতে চিনি মেশান। হুইপড ক্রিম ছাড়া বাকি সব উপকরণ (কফিসহ) ব্লেন্ড করে নিন। গ্লাসে বরফ ঢেলে কফি দিয়ে ওপরে হুইপড ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ব্লু মোহিতো

ব্লু মোহিতো
ব্লু মোহিতো

উপকরণ: চিনির সিরাপ আধা কাপ, নীল ফুড কালার আধা চা-চামচ, পুদিনাপাতা ২ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর টুকরা ১ কাপ, সাদা রঙের সোডাজাতীয় পানীয় দেড় লিটার।
প্রণালি: চিনির সিরাপের সঙ্গে নীল ফুড কালার মিশিয়ে নিন। লেবুর টুকরাগুলো ছাড়া বাকি সব উপকরণ এবার ব্লেন্ড করে নিন। বরফ ও লেবুর টুকরা দিয়ে গ্লাসে সাজিয়ে পরিবেশন করুন।

বেলের শরবত

বেলের শরবত
বেলের শরবত

উপকরণ: বেলের পাল্প ২ কাপ, ক্রিম ১ কাপ, চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ, বিট লবণ আধা চা-চামচ।
প্রণালি: এক কাপ পানিতে বেলের পাল্প গুলে ছেঁকে নিন। সব উপকরণ ব্লেন্ড করে নিন। এবার বরফ দিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

শসার শরবত

শসার শরবত
শসার শরবত

উপকরণ: শসা (জুলিয়ান কাট) দেড় কাপ, কাঁচা মরিচ পেস্ট আধা চা-চামচ, ধনেপাতা পেস্ট ২ চা-চামচ, পুদিনাপাতা পেস্ট ১ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ, বিট লবণ দেড় চা-চামচ, জিরা টালা গুঁড়া ২ চা-চামচ।
প্রণালি: সব উপকরণ ব্লেন্ড করে নিন। বরফ দিয়ে ঠান্ডা পরিবেশন করুন।

আঙুর পাঞ্চ

আঙুর পাঞ্চ
আঙুর পাঞ্চ

উপকরণ: চিনির সিরাপ আধা কাপ, আঙুর টুকরা ২ কাপ, পুদিনাপাতা ২ চা-চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লেবুর টুকরা আধা কাপ, সোডা ৪ ক্যান।
প্রণালি: লেবুর টুকরা ছাড়া সব উপকরণ ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে ও বরফ ও লেবুর টুকরা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।