প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাজানা
হালিম, জিলাপি, বিরিয়ানিসহ নানা ধরনের ইফতারি মিলবে খাজানায়। খাজানার গুলশান ও উত্তরার রেস্তোরাঁয় মিলবে বিশেষ পদের ইফতারি।
ওয়াটারক্রেস
ওয়াটারক্রেস রেস্তোরাঁয় বসে ইফতারি ও রাতের খাবার বুফে হিসেবে খেতে পারেন। আরব দেশের নানা ধরনের ঝাল ও মিষ্টি খাবারের পদ থাকছে ইফতারি ও রাতের খাবারে।

কোল্ড স্টোন ক্রেমারি
আমেরিকান আইসক্রিম ব্র্যান্ড কোল্ড স্টোন ক্রেমারিতে রমজান উপলক্ষে চলছে বিশেষ ছাড়। একটি আইসক্রিম কিনলে আরেকটি পাওয়া যাবে বিনা মূল্যে। এ ছাড়া সাহরিতে দুটি প্যাকেজ কিনলেই একটি মিলবে বিনা মূল্যে। ইফতারির আয়োজনেও থাকছে মজাদার নানা পদ।