রেসিপি
ইফতারে ফল দিয়ে বানাতে পারেন এই পানীয়
ইফতারে ফল দিয়ে বানাতে পারেন প্যাশন ফ্রুট লাইম সোডা। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যাশন ফ্রুট লাইম সোডা
উপকরণ: প্যাশন ফ্রুট ২ কাপ, পানি ১ কাপ, চিনি এক কাপের চার ভাগের এক ভাগ, ফ্রুট ফ্লেভার ১ ফোঁটা, লেবুর রস ১ টেবিল চামচ, বোবা সিড এক চা–চামচের চার ভাগের এক ভাগ, সোডা ওয়াটার পরিমাণমতো।
প্রণালি: পানি, চিনি, প্যাশন ফ্রুট একসঙ্গে চুলায় জ্বাল দিয়ে সিরাপ করে নিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। এর সঙ্গে লেবুর রস ও বোবা সিড মিশিয়ে নিতে হবে। পরিবেশন গ্লাসে ২ টেবিল চামচ প্যাশন ফ্রুট সিরাপ দিয়ে ওপরে পরিমাণমতো সোডা ওয়াটার ঢেলে পরিবেশন করুন।