ইলিশ ভাপে মুগ পোলাও

উপকরণ: পোলাওয়ের চাল ২ কাপ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, মুগ ডাল ১ কাপ, বেরেস্তা ১ কাপ, তেল আধা কাপ, সরিষাবাটা ২ টেবিল চামচ, জিরা ১ চা-চামচ, ইলিশ মাছ ৬ টুকরা, সরিষার তেল ৪ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচা মরিচ ৮-১০টা এবং এলাচি ও দারুচিনি ৪টি করে।
প্রণালি: ইলিশ মাছের টুকরাগুলো বেরেস্তা, হলুদ গুঁড়া, সরিষাবাটা, সরিষার তেল, কাঁচা মরিচ ও লবণ দিয়ে একসঙ্গে মাখিয়ে একটি টিফিন বাটিতে ঢাকনা দিয়ে রাখতে হবে।
চাল ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। অন্য হাঁড়িতে তেল দিয়ে জিরা ও সরিষার ফোড়ন দিয়ে পেঁয়াজ ও তেজপাতা দিতে হবে। পেঁয়াজ বাদামি হলে পানি দিতে হবে। পানির পরিমাণ হবে চাল ও ডালের দেড় গুণ। এবার লবণ ও কাঁচা মরিচ দিতে হবে। পানি ফুটে উঠলে ভিজানো চাল দিতে হবে। পানির পরিমাণ চাল ও ডালের সমান হয়ে এলে মাঝখানে ফাঁকা করে মাছের বাটি বসিয়ে দমে বসাতে হবে ২০ মিনিট। এবার চুলা বন্ধ করে আরও ১০ মিনিট পর হাঁড়ি খুলে মাছ বের করতে হবে। মাছ ও পোলাও সাজিয়ে গরম-গরম পরিবেশন করতে হবে।