এক পেয়ালা চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরম এক কাপ চা—দারুণ জমবে শীতের এ সময়টা। চায়ের সঙ্গে নানা কিছু যোগ করে স্বাদে আনতে পারেন বৈচিত্র্য। তেমন কয়েক পদের চায়ের রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

এলাচি চা
এলাচি চা

এলাচি চা
উপকরণ: এলাচি ৪টি, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, চিনি ৪ চা-চামচ (স্বাদমতো), চা-পাতা ৪-৫ চা-চামচ, পানি ৪ কাপ, তরল দুধ আধা কাপ।
প্রণালি: পানিতে এলাচি দিয়ে চুলায় ফোটান। ভালোভাবে ফুটে উঠলে চা-পাতা দিন। তরল দুধের সঙ্গে চিনি ও গুঁড়া দুধ মিশিয়ে জ্বাল দিন। গরম লিকার ছেঁকে এতে ঢালুন। কাপে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

মসলা চা
মসলা চা

মসলা চা
উপকরণ: পানি ২ কাপ, এলাচি ২টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ১টি, লবঙ্গ ২-৩টি, চা-পাতা ১ চা-চামচ, চিনি ২ চা-চামচ।

প্রণালি: এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে পানি ভালোভাবে ফোটান। চা-পাতা দিয়ে কয়েক মিনিট পর ছেঁকে নিন। চিনি মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

পুদিনা চা
পুদিনা চা

পুদিনা চা
উপকরণ: পানি ৩ কাপ, চা-পাতা ১ চা-চামচ, পুদিনাকুচি ২ টেবিল চামচ, লবঙ্গ ২-৩টি, মধু ২ টেবিল চামচ, লেমন জেস্ট ১ চা-চামচ (লেবুর খোসার কুচি)।

প্রণালি: লবঙ্গ, পুদিনা, লেমন জেস্ট দিয়ে পানি ফোটান। ফুটে উঠলে চা-পাতা দিন। চায়ের লিকার ছেকে মধু মিশিয়ে পুদিনাকুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

জাফরানি মালাই চা
জাফরানি মালাই চা

জাফরানি মালাই চা
উপকরণ: তরল দুধ ৩ কাপ, পানি দেড় কাপ, জাফরান কোয়ার্টার চামচ, বাটার বিস্কুটের গুঁড়া ১ চা-চামচ, চা-পাতা ৪ চা-চামচ, চিনি ৪ চা-চামচ (স্বাদমতো), ডিমের কুসুম ১টি, দুধের সর অথবা মালাই ২ টেবিল চামচ।
প্রণালি: পানি ভালোভাবে ফুটে উঠলে চা-পাতা দিয়ে কড়া লিকার তৈরি করুন। দুধের সঙ্গে জাফরান মিশিয়ে জ্বাল দিন। ডিমের কুসুম দিয়ে ভালোভাবে ফেটান, চিনি-বিস্কুটের গুঁড়া মেশান। এবার চায়ের কড়া লিকার ঢেলে জ্বাল দিন। চায়ের কাপে মালাই দিয়ে একটু ওপর থেকে চা ঢালুন, যেন ফেনা তৈরি হয়।

আদা-লেবুর নোনতা চা
আদা-লেবুর নোনতা চা

আদা-লেবুর নোনতা চা
উপকরণ: পানি ৪ কাপ, আদাকুচি দেড় টেবিল চামচ, লেবুর রস ২ চা-চামচ, লেমন জেস্ট ১ চা-চামচ, লবণ আধা চা-চামচ, চা-পাতা ১ চা-চামচ।

প্রণালি: আদাকুচি দিয়ে পানি ভালোভাবে ফোটান। চা-পাতা ও লেমন জেস্ট দিন। চা ছেঁকে চিনি ও লেবুর রস মেশান। সর্দি-কাশির জন্য এই চা অনেক উপকারী।