একটুখানি চুমুকেই কী শান্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীব্র গরমে বেড়েছে পানীয় পণ্য বিক্রির হার। গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই পান করছেন বিভিন্ন ফলের রস, মিল্কশেক ও কোল্ড কফি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম
তীব্র গরমে বেড়েছে পানীয় পণ্য বিক্রির হার। গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই পান করছেন বিভিন্ন ফলের রস, মিল্কশেক ও কোল্ড কফি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

গরমে যখন প্রাণ আইঢাই, এ সময় ঠান্ডা পানীয় বা জুসে একটুখানি চুমুক দিলে যা লাগে না—আহ্, কী শান্তি! তেজি রোদে শ্রান্ত মানুষের কথা চিন্তা করেই রাজধানীতে হোটেল, রেস্তোরাঁ বা খাবারের দোকানে গরমের এ মৌসুমে ঠান্ডা পানীয় বা জুসের নানা রকম আয়োজন থাকে। এসব পানীয় বিক্রিও হয় দেদার। 

‘ঠান্ডা-গরম’ জুসের দোকানের অন্যতম মালিক জাহিদ হোসেন বলেন, ‘সন্ধ্যা ছয়টার পর লাইন পড়ে যায়। এ গরমে মানুষ টায়ার্ড থাকে। আমাদের বেইলি রোডের শপিং করতে আসা মানুষ সবাই মোটামুটি আমাদের এ শাখায় ঢুঁ দেয়।’
কাঁচা আম, তরমুজ, লেমন, জলপাই আর কালো জামের চাহিদা এখন সবচেয়ে বেশি। জাহিদ হোসেন বললেন, মূলত দেশি ফলের জুসই বেশি হয়। প্রায় ২২০ ধরনের জুস পাওয়া যাবে ‘ঠান্ডা-গরমে’। জুস খাওয়া যাবে ৫৫ টাকা থেকে ২৮০ টাকার মধ্যে। ধানমন্ডি, মোহাম্মদপুর, গুলশানসহ তাঁদের মোট ছয়টি শাখা।
পুরান ঢাকায় গেলে নূরানী আর বিউটি লাচ্ছির রয়েছে বিশেষ সুনাম। চকবাজারের নূরানীর লাচ্ছি খেতে কিছুক্ষণ তো দাঁড়িয়েই থাকতে হবে। ফুরসত নেই দোকানের কর্মীদের। স্পেশাল লাচ্ছি, সাধারণ লাচ্ছি ও লেবুর শরবত পাওয়া যায়।

তীব্র গরমে বেড়েছে পানীয় পণ্য বিক্রির হার। গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই পান করছেন বিভিন্ন ফলের রস, মিল্কশেক ও কোল্ড কফি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম
তীব্র গরমে বেড়েছে পানীয় পণ্য বিক্রির হার। গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই পান করছেন বিভিন্ন ফলের রস, মিল্কশেক ও কোল্ড কফি। ছবিটি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোড থেকে তোলা। ছবি: আবদুস সালাম

বিউটি লাচ্ছিরও একই অবস্থা। গ্রীষ্মে ভিড় লেগেই থাকে। তবে এখানে লাচ্ছি, লেবুর শরবতের সঙ্গে ফালুদাও পাওয়া যায়। বরফ-ঠান্ডা শরবত বা লাচ্ছি খেতে অনেকেই ঢাকার ঐতিহ্যবাহী এই দোকান দুটোতে যান।
লালবাগের ‘শাহী জুস কর্নার’-এর জনপ্রিয়তাও কম নয়। সন্ধ্যার পরে লাইন ধরতে হয়। মৌসুমি ফলের জুস সব। দাম ২০ থেকে ৮০ টাকা। আবুল হাসনাত রোডে আছে আরেকটি দোকান ‘জুস বক্স’।
খিলগাঁও ও বসুন্ধরায় আছে ‘কফিলাইম’। মৌসুমি ফলের সব ধরনের জুসই পাওয়া যাবে। কাঁচা আম, জলপাই, লেমন জুস বেশি চলে। এর একজন মালিক মো. দিলশাদ বলেন, ‘আমাদের আখের জুসটারও চাহিদা অনেক।’ এখানে ২৫ থেকে ৭০ টাকায় জুস খাওয়া যাবে।

ছবি : আশরাফুল আলম
ছবি : আশরাফুল আলম

‘দ্য জুস ফ্যাক্টরি’-এর মালিক সাইফুল মোর্শেদ বলেন, গরমের কারণে গত কিছুদিনে তাঁদের দোকানে প্রচুর ভিড় ছিল। দেশি ফলের প্রায় সব জুসই বিক্রি হয়।
গুলশান ২ নম্বরের ‘জাস্ট জুস’ এ মৌসুমি ফলেরই প্রাধান্য বেশি। জুসকেন্দ্রিক হলেও অন্যান্য খাবারও পাওয়া যায়। জুস ছাড়া আছে নানা রকম স্মুথি। এখানে দাম পড়বে ২০০ থেকে ২৫০ টাকা। ‘ফরমুসা কিউ কিউ টি’-এর নানা রকম স্মুথি ভালোই জনপ্রিয়। প্রায় সব শপিং মলেই এর স্মুথি পাওয়া যাবে।
জুসের পাশাপাশি কোল্ড কফির জনপ্রিয়তা বাড়ছে। রেস্তোরাঁ বা ছোট ছোট দোকানে এখন কোল্ড কফি বিক্রি হচ্ছে। আর রাস্তার অলিগলিতে প্রায় সব খাবারের দোকানেই মৌসুমি ফলের জুসের চাহিদা এখন বেশি।