কড়াই গোশতের মজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির দিনগুলোতে বাড়িতে হতে পারে ভারী খাবারের আয়োজন। তেমনই একটি রেসিপি দিয়েছেন শাহানা পারভীন।

কড়াই গোশত
খালেদ সরকার

উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজকুচি ১ কাপ, টক দই ১ কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ২ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৫-৬টি, টমেটোকুচি ১ কাপ, ধনেপাতাকুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ চা-চামচ, কাসুরি মেথি ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল ১ কাপ।

প্রণালি: মাংস ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। একটি সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ ও আদা-রসুনবাটা ভাজতে হবে। একটু সোনালি রং হলে তাতে মাংস দিন। এবার কাসুরি মেথি, ধনেপাতা, কাঁচা মরিচ ছাড়া বাকি সব বাটা ও গুঁড়ামসলা দিয়ে মাংস দুবার কষিয়ে নিন। ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন। মাংস সেদ্ধ হলে ধনেপাতা, কাঁচা মরিচকুচি ও কাসুরি মেথি দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে পরিবেশন করুন কড়াই গোশত।