কফি কেক

কফি কেকছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ

কফি কেক
ছবি: খালেদ সরকার

বাটার ২৫০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, নেসক্যাফে কফি ২ চা–চামচ, ভেনিলা এসেন্স ২ চা–চামচ, কুকি ক্র্যাম্বস ২০০ গ্রাম, কোকোয়া পাউডার ১ কাপ, বেকিং পাউডার ১ চা–চামচ
আইসিং সুগার

প্রস্তুতপ্রণালি

প্রথমে একটি পাত্রে বাটার ও চিনি দিয়ে বিট করতে হবে। ১টি ডিম দিয়ে ফোম হওয়া পর্যন্ত আবার বিট করতে হবে।

আইসিং সুগার দিয়ে পরিবেশন করুন
ছবি: খালেদ সরকার

এবার একটি বাটিতে নেসক্যাফে কফি ও পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
বিট করে রাখা মিশ্রণটিতে ভেনিলা ও কফির মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর কুকি ক্র্যাম্ব, কোকোয়া পাউডার ও বেকিং পাউডার দিয়ে আবার মিশিয়ে নিতে হবে।

এবার কেক মোল্ডে দিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট বেক করতে হবে। এবার নামিয়ে আইসিং সুগার দিয়ে পরিবেশন করুন।