কষা মাংস

উপকরণ: গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি ১/২ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ৩ চা চামচ, আদা বাটা ৪ চা চামচ, মরিচের গুঁড়া ৪ চা চামচ, হলুদ গুঁড়া ২ চা চামচ, ধনে গুঁড়া ৩ চা চামচ, জিরার গুঁড়া ৩ চা চামচ, পানি পরিমাণ মতো, সয়াবিন তেল ১ কাপ, লবণ পরিমাণ মতো, তেজপাতা ৩টি, এলাচ ৮টি, লবঙ্গ ৭টি, গুল মরিচ ৭টি, দারুচিনি (মাঝারি) ৪ টুকরা, রাঁধুনি ৩ চা চামচ, মেথি ১ চা চামচ, শুকনো মরিচ ৫টি, জয়ফল ১/৪ ভাগ হালকা ভেজে গুঁড়া করে নেওয়া।
প্রণালি: মাংস ভালো করে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে অর্ধেক পেঁয়াজ কুচি বেরেস্তা ভেজে তুলে রাখুন। বাকি অর্ধেক পেঁয়াজ দিয়ে বাটা মসলা, হলুদ, ধনে, জিরা, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিন। ২ মিনিট নেড়ে অল্প পানি দিয়ে মসলা ভালো করে কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংসে লবণ নিয়ে মাঝারি আঁচে ঢেকে দিন। ভালো করে মাংস কষানো হলে আবার পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে দিন। মাংস পানি কমে সিদ্ধ হলে ভাজা মসলার গুঁড়া, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।
সদর হাসপাতাল রোড, লালমনিরহাট।