কাঁঠাল দিয়ে হতে পারে মজারদার কাটলেট। যারা কাঁঠালের ফলের স্বাদ–গন্ধ নিতে পরেন না, তাদের জন্যও এটি হবে বেশ মুখোরোচক। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম।
কাঁঠালের কাটলেট
উপকরণ: কাঁচা কাঁঠালকুচি ২ কাপ, পাউরুটি ২ টুকরা, বিস্কুটের গুঁড়া ১ কাপ, ডিম ১ টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, কাঁচামরিচের কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ১ টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, পুদিনা অথবা ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, চাট মসলা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ১ চা-চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: কাঁচা কাঁঠালের পেস্টের সঙ্গে আদা, রসুন, বেরেস্তা, গোলমরিচের গুঁড়া, কাঁচা মরিচ মিহি কুচি, পুদিনার কুচি, চাট মসলা, লেবুর রস, লবণ, গরমমসলান গুঁড়া, টমেটো সস, পাউরুটি, পরিমাণমতো লবণ ও ১ টেবিল চামচ বিস্কুটের গুঁড়া মেশান। এবার হাতে তেল মেখে কাটলেট তৈরি করুন। কাটলেট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। এবার ফেটানো ডিমে ডুবিয়ে আবার বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন। ফ্রিজে আধা ঘণ্টা রেখে এরপর কাটলেট ভেজে নিন।