কাবাব লা-জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোলাও, নান বা পরোটা—যেকোনো খাবারের সঙ্গেই চাই কাবাব। তবে তাতেও থাকুক ভিন্নতা। দেখুন জেবুন্নেসা বেগমের দেওয়া রেসিপিগুলো।

বিন্দি কাবাব
বিন্দি কাবাব

বিন্দি কাবাব
কাবাবের উপকরণ: মাংসের কিমা আধা কেজি, পাউরুটি ২ টুকরা, আদাবাটা ১ চা-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, লবণ পরিমাণমতো, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, সয়াবিন তেল ১ টেবিল চামচ।
গ্রেভির জন্য: ঘি ৩ টেবিল চামচ, তেল ৩-৪ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, পোস্তদানার বাটা ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪-৫িট, মরিচগুঁড়া ১ চা-চামচ, জয়ফল-জয়ত্রী গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, জিরাবাটা ১ চা-চামচ, মিষ্টি দই আধা কাপ, টক দই আধা কাপ, দারুচিনি ৪ টুকরা, তেজপাতা ২টা, কেওড়া ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ, কিশমিশ ১ টেবিল চামচ।
প্রণালি: কাবাবের সব উপকরণ একসঙ্গে মেখে ছোট ছোট বল বানিয়ে নিন। তেল ও ঘি গরম করে তাতে গরমমসলা ও পেঁয়াজ ভেজে নিন। গ্রেভির সব মসলা দিয়ে কষিয়ে দই দিয়ে কিছুক্ষণ ভুনে নিন। সামান্য পানি দিয়ে মাংসের বলগুলো ছেড়ে দিন। এবার অল্প আঁচে কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নিন।

শাহি কাঠি কাবাব
শাহি কাঠি কাবাব

শাহি কাঠি কাবাব
উপকরণ: মাংসের কিমা ২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁপে বাটা ১ টেবিল চামচ, কাজুবাদাম বাটা ১ টেবিল চামচ, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, বাদামকুচি ১ চা-চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, ডিম ১িট, জয়ফল-জয়ত্রী গুঁড়া আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, কাঠি কয়েকটা। ভাজার জন্য ঘি ৩ টেবিল চামচ ও তেল ১ টেবিল চামচ।
প্রণালি: কিমার সঙ্গে সব উপকরণ মেখে কাঠিতে জড়িয়ে নিন। এবার কড়াইয়ে ঘি ও তেল গরম করে ভেজে নিন।

শামি কাবাব
শামি কাবাব

শামি কাবাব
উপকরণ: মাংসের কিমা ১ কাপ, ছোলার ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, রসুন কুচি ১ চা-চামচ, আদা কুচি ১ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, এলাচি-দারুচিনি কয়েকটা, তেজপাতা ১টি, পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ চা-চামচ, ডিম ১িট, ব্রেডক্রাম্ব প্রয়োজনমতো, লবণ স্বাদমতো।
পুরের জন্য: পুদিনাপাতার কুচি ১ চা-চামচ, কিশমিশ কয়েকটি, পনিরকুচি ২ টেবিল চামচ।
প্রণালি: কিমার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, এলাচি, দারুচিনি, তেজপাতা ও ছোলার ডাল মিশিয়ে সেদ্ধ করে নিন। এবার বেটে নিন। ডিম ও ব্রেডক্রাম্ব ছাড়া বাকি সব মসলা ও কর্নফ্লাওয়ার এর সঙ্গে মেখে নিন। পছন্দমতো কয়েকটি কাবাব বানিয়ে নিন। পুরের উপকরণগুলো মিশিয়ে নিন। কাবাবের ভেতর পুর ভরে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। ডুবোতেলে কাবাবগুলো ভেজে নিন।

মগজের কাবাব
মগজের কাবাব

মগজের কাবাব
উপকরণ: খাসি অথবা গরুর মগজ ২৫০ গ্রাম, বড় আলু ১িট, হলুদগুঁড়া আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, লেবুর রস ১ চা-চামচ, কাঁচা মরিচকুচি ১ টেবিল-চামচ, সাদা গোলমরিচগুঁড়া আধা চা-চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টা।
প্রণালি: আলু সেদ্ধ করে চটকে নিন। মগজ সামান্য হলুদ, আদা, রসুন ও গরমমসলা দিয়ে সেদ্ধ করে নিন। এবার সেদ্ধ আলুর সঙ্গে ভালোভাবে মেখে বেরেস্তা, লেবুর রস, কাঁচা মরিচ, লবণ মিশিয়ে কাবাব তৈরি করুন। ডিমে কাবাবগুলো গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।

শিখমপুরি কাবাব
শিখমপুরি কাবাব

শিখমপুরি কাবাব
উপকরণ: গরুর মাংসের কিমা ২৫০ গ্রাম, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, লালমরিচ বাটা আধা চা-চামচ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, গরমমসলা কয়েকটা করে, নারকেলের দুধ আধা কাপ, আমন্ড বাদাম ৪/৫টা, পানি আধা কাপ, পাউরুটি ১ টুকরা, টকদই ২ টেবিল চামচ, ডিম ১টা, ব্রেডক্রাম্ব ১ কাপ, লবণ পরিমাণমতো।
পুরের জন্য: পেঁয়াজ বেরেস্তা ২ টেবিল চামচ, পুদিনা বা ধনেপাতার কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, টক দই আধা কাপ।
প্রণালি: ডিম, ব্রেডক্রাম্ব ও পাউরুটি ছাড়া বাকি সব উপকরণ কিমার সঙ্গে মেখে সেদ্ধ করে নিন। সেদ্ধ কিমা বেটে নিন। পাউরুটি পানিতে ভিজিয়ে চিপে এর সঙ্গে মেশান। এ দিয়ে পছন্দমতো আকারের কয়েকটি কাবাব গড়ে নিন। পুরের সব উপকরণ মিশিয়ে নিন। এবার কাবাবে পুর ভরে ফেটানো ডিমে চুবিয়ে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিন। কিছুক্ষণ ফ্রিজে রেখে ডুবো তেলে ভেজে নিন।

জালি কাবাব
জালি কাবাব

জালি কাবাব
উপকরণ: মাংসের কিমা আধা কাপ, পাউরুটি ২ টুকরা, পেঁপে বাটা ২ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, পুদিনা ও ধনেপাতা বাটা ১ চা-চামচ, কাবাব মসলা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, ডিম ২িট, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, বিস্কুটের গুঁড়া আধা কাপ।
প্রণালি: ১টি ডিম ও বিস্কুটের গুঁড়া ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মেখে কাবাব বানান। এবার বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। ফেটানো ডিমে চুবিয়ে ডুবো তেলে ভেজে নিন।