কেমন স্যান্ডউইচ খাবেন?

স্যান্ডউইচে প্রচুর ক্যালরি। তাই স্যান্ডউইচ খেতে হবে ভেবেচিন্তে। মার্কিন গবেষকেরা বলছেন, দুপুরের খাবার হিসেবে অনেকে স্যান্ডউইচ খান। স্বাস্থ্যকর খাবারের বিবেচনায় স্যান্ডউইচ দুপুরের খাবার হতে পারে না। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রের অর্ধেক মানুষই কোনো না কোনো দিন একটা করে স্যান্ডউইচ খান।
গবেষকেরা বলছেন, যেদিন মানুষ স্যান্ডউইচ খান, সেদিন কমপক্ষে ১০০ ক্যালরি বা তার বেশি পরিমাণ শরীরে যায়। অন্যান্য দিনের তুলনায় সোডিয়াম, ফ্যাট, চিনি গ্রহণের পরিমাণও বেড়ে যায়।
যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক ও স্যান্ডউইচ-সংক্রান্ত গবেষণা প্রবন্ধের লেখক রুপেং অ্যান লায়েভ সায়েন্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকেরা যে স্যান্ডউইচ খান, এতে ক্যালরি, সোডিয়াম, চর্বি বেশি থাকে।
গবেষকেরা পরামর্শ দিচ্ছেন, স্যান্ডউইচে পুষ্টিগুণ যাতে থাকে, এদিকে নজর দিতে হবে।
‘পাবলিক হেলথ’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণাসংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে নিয়ে চালানো একটি সমীক্ষার তথ্য বিশ্লেষণ করেন।
গবেষকেরা ২০০৩ থেকে ২০১২ সালের মার্কিন জাতীয় সমীক্ষার তথ্য ব্যবহার করেন। বিশ্লেষণে দেখা যায়, ৫৩ শতাংশ মানুষ দৈনিক স্যান্ডউইচ খাওয়ার কথা বলেছেন। সবচেয়ে পরিচিত স্যান্ডউইচের মধ্যে রয়েছে হিমায়িত বাদাম, বার্গার আর মুরগির মাংস।
গবেষকেরা স্বাস্থ্যকর স্যান্ডউইচ খাওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্যকর স্যান্ডউইচ সম্পর্কে মার্কিন গবেষকেদের পরামর্শ হচ্ছে:
১. বাইরের স্যান্ডউইচ খাওয়ার চেয়ে নিজে স্যান্ডউইচ তৈরি করে খাওয়া ভালো। এতে স্যান্ডউইচে কী কী উপাদান কোন পরিমাণে দেওয়া হবে, এর নিয়ন্ত্রণ থাকবে।
২. স্যান্ডউইচে অধিক পরিমাণে পাতাযুক্ত সবজি ব্যবহার করুন। মাংস যতটা সম্ভব কম ব্যবহার করুন।
৩. স্যান্ডউইচের রুটি যেমন গমের হয় এবং তাতে যেন কোনো লবণ যুক্ত না থাকে।
৪. স্যান্ডউইচে প্রক্রিয়াজাতকরণ মাংস পরিহার করুন। এতে অধিক চর্বি আর সোডিয়াম থাকে।
৫. স্যান্ডউইচের সঙ্গে ড্রেসিংস বা সস ব্যবহার করবেন না। তথ্যসূত্র: লাইভসায়েন্স।