কোর্মা নাকি রোস্ট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোর্মা ও রোস্ট দুটি খাবার উৎসবে পোলাওয়ের সঙ্গে বেশি খাওয়া হয়। এই দুই ধরনের খাবারই সুস্বাদু। রোস্ট ও কোর্মার গুনাগুণ সম্পর্কে জানিয়েছেন বারডেম জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ শামসুন্নাহার নাহিদ

কোর্মা
১. কোর্মা সাধারণত নারকেলের দুধ দিয়ে তৈরি করা হয় এ কারণে চর্বির পরিমাণ বেশি থাকে।
২. কোর্মায় দুধ ব্যবহারের ফলে এতে ক্যালসিয়াম অনেক বেশি থাকে।
৩. টক দইয়ের প্রয়োজন হলে চর্বি ছাড়া দই ব্যবহার করা উচিত।

রোস্ট
১. রোস্টে চিনি, ডালডা ও ঘিয়ের পরিমাণ বেশি থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষ করে যাঁদের হৃদ্রোগের সমস্যা আছে তাঁরা এড়িয়ে চলবেন।
২. রান্নায় সয়াবিন তেল ব্যবহার করলে ভালো।
৩. আমিষের অভাব পূরণ হয়।
গ্রন্থনা: ফারজানা জামান