ক্ষীরের সন্দেশ
উপকরণ: দুধ ১ লিটার, চিনি ১ কাপ, এলাচি গুঁড়া ১/৮ চা চামচ, ঘি ১ চা চামচ, বিভিন্ন ডিজাইনের ছাঁচ কয়েকটা।
প্রণালি: একটা ননস্টিক প্যানে করে দুধ চুলায় বসান এবং অনবরত নাড়তে থাকুন যতক্ষণ না দুধ শুকিয়ে ঘন হয়ে কাইয়ের মতো হয়। খেয়াল রাখবেন যাতে নিচে পুড়ে না যায়। দুধ যখন ঘন হয়ে আসবে, তখন আগুন খুব কম করে দিতে হবে। কারণ, একটুও যদি নিচে লেগে যায় তাহলে রংটা নষ্ট হয়ে যাবে। দুধ শুকিয়ে যখন ক্ষীর হয়ে যাবে (কাই এর মতো), তখন চুলা থেকে নামিয়ে ক্ষীর একটা বাটিতে নিয়ে নিন এবং প্যানটা ধুয়ে নিন। এবার ক্ষীরটা অর্ধেক ভাগ প্যানে নিয়ে ১/২ কাপ চিনি এবং ২ চা চামচ পানি দিয়ে অল্প আঁচে চুলায় বসান এবং অনবরত নাড়ুন। এ সময়টা বেশি সাবধান থাকতে হবে যাতে পুড়ে না যায়। নাড়তে নাড়তে যখন আঠা আঠা ভাব আসবে, তখন সামান্য এলাচির গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নিন। এখন ছাঁচগুলোতে ঘি লাগিয়ে ও হাতে একটু ঘি লাগিয়ে ছাঁচের আন্দাজে ক্ষীর নিয়ে দুই হাতে ডলে ছাঁচের ওপর চেপে চেপে ভালো করে বসিয়ে আস্তে আস্তে হালকা হাতে সন্দেশ তুলে নিন। এভাবে সবগুলো করে নিন। হয়ে গেল ক্ষীরের সন্দেশ। এই ধরনের ছাঁচ দিয়ে করলে এক লিটার দুধ দিয়ে প্রায় ২০-২২টা সন্দেশ হবে।
দারোগার হাট রোড, চট্টগ্রাম।