খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে বাধা কোথায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাস্টফুড বা তেল-চর্বিযুক্ত ও মশলাদার মুখরোচক খাবার অতিরিক্ত পরিমাণে খাওয়ার ফলে মানুষের আচরণ পাল্টে যায়। তারা নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরিণাম, আবার অতিরিক্ত খাওয়াদাওয়া। ফাস্টফুডে আসক্তির ফলে মানুষের যে কেবল স্থূলতা বাড়ে, তা নয়। পরিমিত খাদ্যাভ্যাস বজায় রাখার আকাঙ্ক্ষাও হারিয়ে যায়। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্গারেট মরিস ও তাঁর সহযোগী গবেষকেরা এসব কথা জানিয়েছেন। ফ্রন্টিয়ার্স ইন সাইকোলজি সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আইএএনএস।