খাবার আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারিনা
হোটেল সারিনা রমজান মাস উপলক্ষে ইফতারি, রাতের খাবার ও সাহ্রির আয়োজন করেছে। নির্বাচিত কিছু ব্যাংকের কার্ড, জিপি স্টার ও রবি গ্রাহকদের জন্য প্রতি একজনের ইফতার ও সাহ্রির খাবারের সঙ্গে আরেকজনের ইফতার ও রাতের খাওয়া বিনা মূল্যে খাওয়া যাবে।

ওয়েস্টিন ঢাকা
ওয়েস্টিন ঢাকা রমজান উপলক্ষে ইফতার, রাতের খাবার ও সাহ্রির আয়োজন করেছে। হোটেলটির সিজনাল টেস্ট, লাইভ কুকিং স্টেশন, স্প্ল্যাশ রেস্তোরাঁয় বিভিন্ন ধরনের ইফতার পরিবেশন করা হবে। এ ছাড়া বাড়িতে ইফতারি নিয়ে যাওয়ার জন্য ইফতার বক্সও পাওয়া যাবে।