খাবার আয়োজন
লা মেরিডিয়ান ঢাকা
হোটেল লা মেরিডিয়ান ঢাকার রেস্তোরাঁ ল্যাটিচিউড ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলছে চীনের ডিমসাম খাবার উৎসব। এসব খাবারের পরিবেশনাতেও থাকে নতুনত্ব। উৎসব চলাকালে রেস্তোরাঁয় আসা অতিথিরা শেফ লির হাতে তৈরি ৬টি করে ডিমসাম উপভোগ করতে পারবেন। উৎসবে ৯০০ টাকায় (ভ্যাট ছাড়া) ডিমসাম প্ল্যাটার খেতে পারবেন অতিথিরা। সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত খাওয়া যাবে এখানে।

আমারি ঢাকা
ঈদুল আজহা উপলক্ষে স্পেশাল মিক্সড তন্দুরি প্লাটার পাওয়া যাবে হোটেল আমারি ঢাকার ক্যাসকেড লবি লাউঞ্জে। ৯৯০ টাকার এই মিক্সড প্লেটারে থাকছে তাজা তন্দুরি চিংড়ি, নানা ধরনের মাছ এবং মুরগি। এ ছাড়া আমারি ঢাকার স্পেশাল কুলফি পাওয়া যাবে মাত্র ২৫০ টাকায়।
টুইন বার্গার
ঢাকার গোপীবাগে যাত্রা শুরু করেছে টুইন বার্গার। একটা বার্গারের দাম দিয়ে দুটি বার্গার খাওয়ার সুবিধার কারণেই দোকানের নাম টুইন বার্গার। ৮০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দামের বার্গার খাওয়া যাবে এখানে। বিশেষ স্বাদের চারকোল বার্গার পাওয়া যায় এখানে। ঠিকানা: ৫৩ ও ৫৩/১ (নীড় ছায়াবীথি), আর কে মিশন রোড, গোপীবাগ, ঢাকা।