খাবারের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওয়েস্টিন

২৯ সেপ্টেম্বর পর্যন্ত হোটেল ওয়েস্টিন ঢাকায় চলবে স্প্যানিশ খাবার উৎসব। নানা রকম স্প্যানিশ খাবারের পাশাপাশি এখানে ঐতিহ্যবাহী ফ্ল্যামেংকো নাচের আয়োজনও থাকবে।

.
.

ক্যাফে হলিউড

চলচ্চিত্র ও বইয়ের নানা সুপারহিরোদের আবহে অন্দরসাজ করেছে ক্যাফে হলিউড। এখানে ১৩০ টাকায় পাবেন একজনের খাবার। শিশুদের জন্যও আছে থিমভিত্তিক খেলার জায়গা। ঢাকার বনানী ১১ নম্বর সড়কে তাদের ঠিকানা।

.
.

ম্যাক অ্যান্ড জ্যাক

ঢাকার উত্তরায় ১১ নম্বর সেক্টরে ম্যাক অ্যান্ড জ্যাকে পাবেন নানা রকম খাবারের প্যাকেজ। বারগার, ফ্রায়েড চিকেন, নাগেটস, ফ্রাইস, স্যান্ডউইচ, পাস্তা, আইসক্রিম ইত্যাদি পাবেন এখানে।

.
.

ওয়াটারক্রেস

১১ সেপ্টেম্বর থেকে বুফে খাবারের আয়োজন করেছে ওয়াটারক্রেস। এখন থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার এ আয়োজন থাকবে। নানা রকম স্যুপ, সালাদ ও বারবিকিউয়ের ব্যবস্থা থাকছে। দাম জনপ্রতি ভ্যাট ছাড়া ১৫৯৫ টাকা। ঢাকার তেজগাঁওয়ের শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে তাদের ঠিকানা।