খাবারের নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেয়ালা ক্যাফে
পেয়ালা ক্যাফে

চট্টগ্রামের বিখ্যাত কালাভুনা থেকে শুরু করে জাপানিজ টেরিয়াকি চিকেন, থাইল্যান্ডের গ্রিন চিকেন বা মেক্সিকোর খাবার—সবই মিলবে পেয়ালা ক্যাফেতে। রাজধানীর গুলশান-২ ডিসিসি মার্কেটের নিচতলায় এই রেস্তোরাঁ। সবজিভোজীদের জন্যও আছে নানা পদ। সপ্তাহের সাত দিনই নতুন নতুন খাবারের পদ যুক্ত হয়, তাই নিয়মিত খেলেও একঘেয়ে লাগার সুযোগ নেই।