খুলনার দুই সবজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার বদলির চাকরির সুবাদে দেশের বিভিন্ন স্থানে থেকেছেন আলভী শোভন। বাড়ি খুলনায়। মা-খালাদের কাছ থেকেই রান্না করার উৎসাহটা পেয়েছেন। মাঝেমধ্যে রান্না নিয়ে টুকটাক নিরীক্ষাও করেন। বর্তমানে ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে এমবিএ পড়ছেন। পাঠকের রেসিপি বিভাগে পাঠিয়েছেন খুলনার ঐতিহ্যবাহী দুটি সবজির পদ।

কাঁচকলার চপ
কাঁচকলার চপ

কাঁচকলার চপ
উপকরণ: মাঝারি আকারের কাঁচকলা ৩টি, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা বাটা আধা চা-চামচ, গরম মসলার গুঁড়া এক চিমটি, লবণ পরিমাণমতো ও তেল ভাজার জন্য।
প্রণালি: প্রথমে খোসাসহ কাঁচকলা সেদ্ধ দিন। সেদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে চটকে নিন। এবার এতে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আদা বাটা, গরম মসলার গুঁড়া ও লবণ মিশিয়ে পছন্দমতো আকার করে ডুবো তেলে ভাজুন। বাদামি রং হয়ে এলে সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

পুরভরা করলা
উপকরণ: ছোট আকারের করলা ৬টি, পেঁয়াজ কুচি ১ কাপ, মরিচ কুচি ১ টেবিল চামচ, আদা বাটা এক চা-চামচ, রসুন বাটা এক চা-চামচ, নারকেল কোরানো দেড় কাপ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ পরিমাণমতো, গরম মসলার গুঁড়া এক চিমটি ও তেল ১ কাপ।
প্রণালি: প্রথমে করলাগুলোর খাঁজকাটা খোসা ছিলে নিতে হবে। এরপর করলার মাঝখান থেকে লম্বালম্বিভাবে ফেড়ে ভেতরের অংশগুলো বের করে আলাদা করে রাখুন। এবার করলা এবং এর খাঁজকাটা খোসাগুলোতে লবণ ছিটিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এবার কুসুম গরম পানিতে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এতে তিতাভাব চলে যাবে। প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, গরম মসলা দিয়ে ভুনা করুন। নারকেল কোরানো ও করলার ভেতরের অংশ এবং খাঁজকাটা খোসাগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলা বন্ধ করুন। এবার এই উপকরণটাই করলার ভেতরে পুর হিসেবে দিন। ফ্রাইপ্যানে তেল দিয়ে করলাগুলো ভাজুন হালকা আঁচে। করলা সেদ্ধ হয়ে এলে ভাত অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

.
.

রেসিপি পাঠান আপনিও
পাঠকের রেসিপি বিভাগ পাঠকদের জন্যই। দেশে ও বিদেশে অবস্থান করছেন, যেকোনো পাঠকই এ বিভাগে রেসিপি দিতে পারবেন। দেশে থাকলে অঞ্চলভিত্তিক রেসিপি পাঠাতে পারেন। আর বিদেশে অবস্থান করলে, সে দেশের কোনো খাবারের রেসিপি দিতে পারেন। সঙ্গে অবশ্যই পাঠাতে হবে ভালো মানের ছবি।
রেসিপি ও ছবির সঙ্গে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, শখ, রান্না করতে কেন ভালোবাসেন, কবে থেকে রান্না করেন ইত্যাদি তথ্য লাগবে।

ছবি ও রেসিপি পাঠানোর িঠকানা:

নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
ই–মেইল: [email protected] ফেসবুক পেজ: facebook.com/Naksha.PA