গার্লিক বিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: গরুর মাংস ১ কেজি, পরিষ্কার করে নেওয়া আস্ত রসুন ১ কেজি, পেঁয়াজ কুচি ১ কাপ, সরিষা তেল ১ কাপ, মরিচের গুঁড়া ২ চা চামচ, হলুদের গুঁড়া ১ চা চামচ, আদা ও রসুন বাটা ১ টেবিল চামচ করে, ধনে গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, পাঁচ ফোড়ন গুঁড়া ৩ চা চামচ, তেজপাতা ২টি, এলাচ ৪টি, দারুচিনি ২টি, কাচা মরিচ আস্ত ১০টি ও লবণ পরিমাণ মতো

প্রণালি: প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। আস্ত রসুন ও পেঁয়াজ বাদে সব মসলা মাংসের সঙ্গে তেল দিয়ে ভালোভাবে মাখাতে হবে। ১০ মিনিট মাখিয়ে রেখে চুলায় অল্প আঁচে বসাতে হবে। পানি শুকিয়ে গেলে অল্প গরম পানি দিয়ে আবার রান্না করতে হবে। পানি শুকিয়ে তেল ওপরে উঠলে মাংস সিদ্ধ হয়ে গেলে আস্ত রসুনগুলো দিয়ে দিতে হবে। রসুন আধা সিদ্ধ হলে ১০ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। গরম-গরম পরিবেশন করতে হবে। পেঁয়াজ বেরেস্তা ভেজে ওপরে দিতে হবে।

শাপলা ক্লিনিক, আপনপাড়া, সদর হাসপাতাল রোড, লালমনিরহাট