গোটা মসলার ভুনা মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
Meat-1
Meat-1

উপকরণ: ১ কেজি মাংস, টমেটো ১/৫ কাপ, পেঁয়াজ কুচি ২ কাপ, আদা কুচি ১/৪ কাপ, রসুন কুচি ১/৪ কাপ, তেজ পাতা ২টি, দারুচিনি ১০-১২টি, লবঙ্গ ৮-১০টি, কাবাব চিনি ৮-১০টি, গোল মরিচ ১০-১২টি, স্টার এনিস মসলা ২টি, শুকনো মরিচ ১৫টি, জিরা ১ চা চামচ, ধনে ১ চা চামচ, মৌরি ১ চা চামচ, মেথি আধা চা চামচ, সরিষার তেল ১ কাপ, লবণ ১ চা চামচ, হলুদের গুঁড়া ১ চিমটি।

প্রণালি: প্রথমে এক টুকরো পাতলা কাপরে জিরা, ধনে, মৌরি ও মেথি দিয়ে পুঁটলি বানিয়ে নিন। এবার যে পাত্রে রান্না করা হবে তাতে মাংস, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, টমেটো, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, কাবাব চিনি, গোল মরিচ, স্টার এনিস, লবণ, সরিষার তেল ও শুকনো মরিচগুলো ছোট করে কেটে নিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে এবং তাতে ১ কাপ পানি দিয়ে দিতে হবে। আমি গরুর মাংস দিয়ে করেছি। আপনারা যদি খাসি মাংস দিয়ে করেন, তাহলে অবশ্যই সবকিছু মাখিয়ে ৩০ মিনিট ম্যারিনেট করে রাখবেন রান্না করতে যাওয়ার আগে। পুরো রান্না মাঝারি আঁচে ঢেকে করতে হবে। একটি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে আসলে ঢাকনা তুলে একদম নিচ থেকে ওপরে খুব ভালোভাবে উলটে দিতে হবে, যাতে সব মসলা মাংসের সঙ্গে মিশে যায়। এবার ঠিক মাঝখানে মসলার পুঁটলিটা রেখে ঢেকে দিতে হবে আর অপেক্ষা করতে হবে তেল উঠে আসা পর্যন্ত। তেল উঠে আসার পর দেখুন মাংস সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে সামান্য গরম পানি যোগ করে নিয়ে ভালোভাবে মাংস কষিয়ে নিতে হবে। মাংস হয়ে গেলে পরিবেশন করুন গরম-গরম।

টঙ্গী, গাজীপুর।