ঘরে পাতা দই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিনিপাতা দই
চিনিপাতা দই
স্বাস্থ্য ও ত্বক দুটোর জন্যই উপকারী দই। নিয়মিত দই খাওয়ার অভ্যাস আছে অনেকেরই। হয়তো বাইরে থেকেই কিনে আনা হয়। তবে বাড়িতেই সহজে দই বানিয়ে নেওয়া যায়। তেমনই কিছু রেসিপি দিয়েছেন সিতারা ফিরদৌস

চিনিপাতা দই

উপকরণ: দুধ ২ লিটার, সাদা দই ১ কাপ, চিনি এক কাপের চার ভাগের তিন ভাগ ও দই দানা সামান্য।

প্রণালি: দুধ, চিনি একসঙ্গে চুলায় দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। ১ লিটারের মতো হলে চুলা বন্ধ করে দই দানা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে অল্প গরম থাকতে দই ফেটিয়ে দুধের সঙ্গে মিলিয়ে দই বসানো পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। গরম জায়গায় এমনভাবে রাখতে হবে যেন নাড়াচাড়া না হয়। আট-নয় ঘণ্টার মধ্যে দই জমে যাবে। (ওভেনে খুব মৃদু তাপে রাখলে বা ইয়োর্গাট মেকারে দিলে দই তাড়াতাড়ি জমে যায়)।

দই স্ট্রবেরি ও কমলার জেলির ডেজার্ট

দই স্ট্রবেরি ও কমলার জেলির ডেজার্ট
দই স্ট্রবেরি ও কমলার জেলির ডেজার্ট

উপকরণ: সাদা দই ২ কাপ, ফ্রেশ ক্রিম ১ টিন, মধু ৪ টেবিল চামচ, এলাচির গুঁড়া সামান্য, কমলার জেলি আধা কাপ ও স্ট্রবেরি জেলি আধা কাপ।

প্রণালি: দই পাতলা কাপড়ে ছেঁকে পানি ঝরিয়ে ক্রিম, মধু, এলাচির গুঁড়া দিয়ে ভালো করে মিলিয়ে কিছুক্ষণ ফ্রিজে রাখতে হবে। লম্বা কাচের গ্লাসে কিছু দই, কিছু স্ট্রবেরি জেলি, কিছু কমলার জেলি দিয়ে পছন্দমতো সাজিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

ভাপে দই

ভাপে দই
ভাপে দই

উপকরণ: কনডেন্সড মিল্ক ১ কৌটা, সাদা দই ৪ কাপ, এলাচির গুঁড়া আধা চা-চামচ ও মধু ৪ টেবিল চামচ।
প্রণালি: দই পাতলা কাপড়ে ছেঁকে পানি ঝরিয়ে নিতে হবে, পুডিং মোল্ডে ঘি লাগিয়ে রাখতে হবে। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। গ্রিজ করা পুডিং মোল্ডে ঢেলে ভাপে অথবা স্টিমারে ৩০-৩৫ মিনিট রেখে দিন, ঠান্ডা হলে পরিবেশন পাত্রে ঢেলে পরিবেশন করুন।


চকলেট দই

চকলেট দই
চকলেট দই

উপকরণ: তরল দুধ ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, কুকিং চকলেট ৪ টেবিল চামচ, চিনি আধা কাপ, সাদা দই আধা কাপ।
প্রণালি: দই বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিলিয়ে চুলায় জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিন। অল্প গরম থাকতে দই মিশিয়ে দই জমানোর পাত্রে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ঢেকে গরম জায়গায় আট-নয় ঘণ্টা রাখতে হবে। চকলেট দই ঠান্ডা করে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করা যায়।

সাদা দই

সাদা দই
সাদা দই

উপকরণ: দুধ ১ লিটার ও সাদা দই আধা কাপ।
প্রণালি: দুধের হাঁড়ি চুলায় দিন। চামচ দিয়ে খুব ভালো করে নাড়ুন। ৭০০ গ্রাম হলে চুলা বন্ধ করে আরও কিছুক্ষণ নাড়তে থাকুন। দুধ অল্প গরম থাকতে দই ফেটিয়ে দুধের সঙ্গে মিলিয়ে দই বসানোর পাত্রে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। গরম জায়গায় এমনভাবে রাখতে হবে যেন নাড়াচাড়া না হয়। আট-নয় ঘণ্টার মধ্যে দই জমে যাবে। (ওভেনে খুব মৃদু তাপে রাখলে বা ইয়োর্গাট মেকারে দিলে দই তাড়াতাড়ি জমে যায়)।