ঘরেই পাতা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিনতে তো পাওয়া যায়ই। তবে ঘরে পাতা দই, পনির বা এমন সব খাবারের স্বাদই আলাদা। কল্পনা রহমান দিয়েছেন এ রকম কয়েক পদ তৈরির রেসিপি।

ভাপা দই

ভাপা দই
ভাপা দই

উপকরণ: দই মিষ্টি বা টক ১ লিটার, কনডেন্সড মিল্ক অর্ধেক টিন, এলাচি গুঁড়া আধা চা-চামচ। সাজানোর জন্য কিশমিশ, পেস্তা, নানা রকম বাদাম ইত্যাদি।
প্রণালি: পরিষ্কার পাতলা কাপড়ে দই নিয়ে ১ ঘণ্টা রেখে পানি ঝরিয়ে নিন। এই দইয়ের সঙ্গে কনডেন্সড মিল্ক ও এলাচি গুঁড়া মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এবার চুলায় ডবল বয়লারে ২০ মিনিট রাখুন। দই জমে গেলে ঠান্ডা করে সসপ্যান থেকে বের করে উল্টিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

দই

দই
দই
দই
দই

 
উপকরণ:
তরল দুধ ২ লিটার, চিনি পৌনে এক কাপ, দইয়ের বীজ ৪ টেবিল চামচ, ঘি ১ টেবিল চামচ।
প্রণালি: দুধ ছেঁকে নিয়ে চুলায় বসান। ঘন হয়ে দেড় লিটার পরিমাণ হলে নামিয়ে ঘি দিয়ে দুধ ঠান্ডা করুন। এ সময় দুধ বারবার নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে সর যেন না পড়ে। দুধ ঠান্ডা হলে তাতে ২ টেবিল চামচ বীজ দই দিয়ে ঘুঁটনি দিয়ে ঘুঁটে দিন। যে পাত্রে দই বসানো হবে বাকি বীজ দই সেই পাত্রের তলায় প্রলেপ দিয়ে দিন। উঁচু থেকে দুধ ঢেলে দিন। এতে দইয়ের ওপর ফেনা হয়ে সর পড়বে। এবার হাঁড়ি ঢেকে দিন। ঘরের গরম জায়গায় দইয়ের হাঁড়ি কম্বল দিয়ে ঢেকে রাখুন। সন্ধ্যায় দই পাতা হলে শেষ রাতে দই বসে যাবে। দই বসতে ৭-৮ ঘণ্টা সময় লাগে। মিষ্টি দই বানাতে চাইলে দুধে চিনি মিশিয়ে নিন।

মাঠা বা ঘোল

মাঠা বা ঘোল
মাঠা বা ঘোল

উপকরণ: ঘরে পাতা দই পরিমাণমতো।
প্রণালি: জমানো দই ঘুঁটনি দিয়ে ভালোভাবে নাড়ুন। নাড়ার ফলে জমে যাওয়া দুধ ফেনিয়ে উঠবে। তখন একটু একটু করে ঠান্ডা পানি মেশান। এতে ননি জমে যখন ওপরে উঠবে তখন ননি তুলে নিন। এভাবে ২-৩ বার ননি তুলে নেওয়ার পর যে তরল পানিটা থাকবে সেটাই মাঠা বা ঘোল।
এ ছাড়া সহজ নিয়মে মাঠা বানাতে চাইলে টকদই ভালোভাবে ফেটে পরিমাণমতো পানি ও লবণ মেশালেই মাঠা তৈরি হয়ে যাবে।

ছানা

ছানা
ছানা

উপকরণ: তরল দুধ ১ লিটার, পানি আধা কাপ, সিরকা আধা কাপ।
প্রণালি: চুলায় দুধ দিয়ে ফুটে উঠলে চুলার জ্বাল কমিয়ে দিন। এতে সিরকা ও পানি মিলিয়ে আস্তে আস্তে পাতিলের চারদিকে ঘুরিয়ে দিন। সবুজ পানি বের হলে বুঝবেন ছানা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। ছানা জমে গেলে ছেঁকে নিন। যদি ছানার পানি থাকে তবে সিরকার পরিবর্তে পরিমাণমতো ওই পানি দিয়েও ছানা কাটা যায়।

ঘি

ঘি
ঘি

উপকরণ: দুধের সর ৪ কাপ, ঠান্ডা পানি পরিমাণমতো, ঘুঁটনি ১টা।
প্রণালি: প্রতিদিন দুধের সর একটু একটু করে জমিয়ে নিতে পারেন। এভাবে ৪-৫ কাপ সর জমলে ঘুঁটনি দিয়ে খুব ভালোভাবে ঘুঁটে নিন। সর যখন মসৃণ হয়ে উঠবে তখন সরের সমপরিমাণ ঠান্ডা পানি ঢেলে নেড়ে দিন হালকাভাবে। দেখা যাবে মাখন জমে ওপরে ভেসে উঠেছে। এই মাখন একটি কড়াইতে নিয়ে জ্বাল দিলেই তৈরি হবে খাঁটি ঘি।
ঘি ছেঁকে পাত্রে সংরক্ষণ করুন।

পনির

পনির
পনির

আগের নিয়মে ছানা কেটে চুলা থেকে নামিয়ে নিন (পৃ. ১৩)। একটু পর গরম থাকতে পাতলা কাপড়ে ছেঁকে নিন। চেপে চেপে পানি ঝরিয়ে পোঁটলার মতো মুড়িয়ে বেঁধে নিন। এবার ওই পোঁটলা একটি পাটার নিচে অথবা ভারী কিছু নিয়ে চাপা দিয়ে রেখে দিন ৩-৪ ঘণ্টা। হয়ে গেল পনির। এবার পছন্দমতো টুকরা করে যেকোনোভাবে পরিবেশন করুন।