চায়ে চায়ে স্বাদ বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার
এক কাপ চা। আহ্! সব ক্লান্তি শেষ। চায়ের চুমুকে দিনটাও শুরু হয় সতেজ আমেজ নিয়ে। যুগের পর যুগ ধরে চলে আসা চায়ের স্বাদ নিয়ে বেশ পরীক্ষা–নিরীক্ষাও হচ্ছে। এমনই কিছু ভিন্ন স্বাদের চা বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন আপনিও। রেসিপি দিয়েছেন আফরোজা নাজনীন।

মধু লেবু আদা চা

উপকরণ: পানি ১ কাপ, লেবুর রস ১ চা-চামচ, মধু ১ চা-চামচ, গ্রিন টি ব্যাগ ১টি, আদা খোসাসহ ছোট টুকরা ১টি।
প্রণালি: গরম পানিতে আদা দিয়ে একটু ফুটিয়ে ছেঁকে নিন। এতে লেবুর রস ও মধু মিশিয়ে নিন। এর মধ্যে গ্রিন টি ব্যাগ দিয়ে গরম–গরম পরিবেশন করুন।

ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

মালাই চা
উপকরণ: দুধ ৩ কাপ, চা–পাতা ৪ টেবিল চামচ, চিনি স্বাদমতো, ডিমের কুসুম অর্ধেকটা, বিস্কুটের গুঁড়া ১ টেবিল চামচ, দুধের সর ১ টেবিল চামচ, এলাচ ২টা।
প্রণালি: এলাচ, বিস্কুটের গুঁড়া, ডিমের কুসুম দুধে ভালোভাবে মিশিয়ে আঁচে বসিয়ে ফুটিয়ে নিন। এরপর চা–পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে ছেঁকে মালাই মিশিয়ে পরিবেশন করুন মালাই চা।

ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

আদা–হলুদের চা
উপকরণ: খোসা ছাড়ানো কাঁচা হলুদ স্লাইস ১ চা-চামচ, খোসা ছাড়ানো আদা স্লাইস ১ চা-চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, পানি ১ কাপ, চা–পাতা ১ টেবিল চামচ, দারুচিনি ১ টুকরা।
প্রণালি: পানিতে দারুচিনি, আদা ও কাঁচা হলুদ স্লাইস দিয়ে ফুটিয়ে নিয়ে দুধ দিয়ে ২-৩ মিনিট আবার ফুটান। চা–পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে এবার ছেঁকে নিন। এর সঙ্গে মধু মিশিয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর হলুদ চা। ইচ্ছে হলে একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে পরিবেশন করতে পারেন।


চকলেট চা
চকলেট চা

চকলেট চা
উপকরণ: পানি আধা কাপ, দুধ আধা কাপ, চা–পাতা ১ চা-চামচ, গরম চকলেট মিক্স ১ টেবিল চামচ।
প্রণালি: পানি ও দুধ একসঙ্গে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। এতে চা–পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে ছেঁকে নিন। এর সঙ্গে গরম চকলেট মিক্স মিশিয়ে পরিবেশন করুন চকলেট চা।

খেজুরের চা
খেজুরের চা

খেজুরের চা
উপকরণ: খেজুর ২টি, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, পানি ১ মগ, চা–পাতা ১ টেবিল চামচ।
প্রণালি: খেজুর ও পানি একত্রে ২-৩ মিনিট ফুটিয়ে নিন। এর মধ্যে গুঁড়া দুধ জ্বাল দিন। চা–পাতা দিয়ে ফুটিয়ে নামিয়ে ছেঁকে পরিবেশন করুন।

* খেজুরের বদলে খেজুরের গুড়ও ব্যবহার করা যাবে

আপেলের চা
আপেলের চা

আপেলের চা
উপকরণ: আপেল জুস ৩ কাপ, চিনি সিকি কাপ বা স্বাদমতো, দারুচিনি ২টি, আদাকুচি আধা চা-চামচ, টি ব্যাগ ৪টি।
প্রণালি: দারুচিনি, আদাকুচি, চিনি ও আপেল জুস একসঙ্গে ফুটিয়ে নিন ২০ মিনিটের মতো। এরপর ছেঁকে নিয়ে টি ব্যাগ দিয়ে পরিবেশন করুন গরম–গরম।

কাশ্মীরি কাওয়া চা
কাশ্মীরি কাওয়া চা

কাশ্মীরি কাওয়া চা
উপকরণ: চা–পাতা ২ টেবিল চামচ, পানি ৩ কাপ, চিনি স্বাদমতো, জাফরান ১ চিমটি, এলাচ, দারুচিনি ও লবঙ্গ ১টি করে।
প্রণালি: এলাচ, দারুচিনি ও লবঙ্গ দিয়ে পানি ফুটিয়ে নিয়ে এতে চা–পাতা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিন। নামিয়ে ছেঁকে নিন। জাফরান গরম পানিতে ভিজিয়ে ছেঁকে নিন। এবার চায়ে মিশিয়ে নিতে হবে। স্বাদমতো চিনি মিশিয়ে পরিবেশন করুন কাশ্মীরি কাওয়া চা।

ফলের স্বাদে চা
ফলের স্বাদে চা

ফলের স্বাদে চা
উপকরণ: চা–পাতা ১ টেবিল চামচ, পানি ৬ কাপ, জাফরান ১ চিমটি, মধু স্বাদমতো, লেবু বা কমলা, আদাকুচি, তরমুজ, পুদিনা পাতা পরিমাণমতো।
প্রণালি: পানি ফুটে উঠলে এতে চা–পাতা দিয়ে ফুটিয়ে নিন। পরে আদাকুচি, তরমুজ স্কুপ, পুদিনা পাতা দিয়ে নামিয়ে ছেঁকে নিন। লেবুর স্লাইস, লেবুর রস ও মধু দিয়ে পরিবেশন করুন।