চিকেন লাসুনী কাবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকেন লাসুনী কাবাব
চিকেন লাসুনী কাবাব

উপকরণ: চিকেন লেগ ৪ পিস, আদা গুঁড়া ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লেবুর রস ২ চা চামচ, কাচা মরিচ বাটা ২ চা চামচ, কাজুবাদাম বাটা ১ চা চামচ, টক দই ১/৪ কাপ, গোলমরিচ গুঁড়া ১/২ কাপ, জিরা গুঁড়া ১/২ চা চামচ, তন্দুরি মসলা ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ, ডিম ১টি।

প্রণালি: চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর একটা পাত্রে চিকেন, লবণ, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, কাচা মরিচ বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে এক ঘণ্টা। এর ঘণ্টা পর আলাদা পাত্রে দই, কাজুবাদাম বাটা, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, তন্দুরি মসলা গুঁড়া, বাটার, ডিম একসঙ্গে মাখিয়ে তাতে চিকেন দিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এরপর মসলা মাখানো চিকেন শিকে গেঁথে আগুনে ঝলসাতে হবে। ঝলসানোর সময় চিকেনে বাটার দিতে হবে।

মিরপুর ৬, ঢাকা ১২১৬।