জাফরানি চায়ে চুমুক

চা পানের জন্য লাগে না কোনো বাহানা কিংবা সময়। সকাল, দুপুর, বিকেল কিংবা রাত—চায়ের আড্ডা চলতেই থাকে। চায়ে যোগ করতে পারেন বাড়তি কিছু উপাদান। বাড়িয়ো দেবে বাড়তি স্বাদ আর গুণাগুণ। রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

জাফরানি চাছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাফরানি চা

উপকরণ

চা–পাতা ৪ চা-চামচ, তরল দুধ ৩ কাপ, পানি দেড় কাপ, জাফরান সিকি চা-চামচ, বাটার কুকিজ বা বাটার বিস্কুটের গুঁড়া ১ চা-চামচ, চিনি স্বাদমতো, ডিমের কুসুম ১টি ও দুধের সর ১ টেবিল চামচ।

প্রণালি

পানি ভালোভাবে ফুটে উঠলে চা-পাতা দিয়ে কড়া লিকার তৈরি করুন। দুধের সঙ্গে জাফরান মিশিয়ে জ্বাল দিন। ডিমের কুসুম দিয়ে ভালোভাবে ফেটান। এবার চিনি ও বিস্কুটের গুঁড়া মিশিয়ে চায়ের কড়া লিকারে ঢেলে জ্বাল দিন। তারপর চায়ের কাপে মালাই দিয়ে পরিবেশন করুন।