রেসিপি
জিরা পানির রেসিপি
খাওয়ার আগে বা পরে জিরা পানি খাওয়া ভালো। খাবার হজমে এটি সহায়তা করে। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিরা পানি
পানি ১ লিটার, জিরাগুঁড়া ২ চা-চামচ, তেঁতুলের মাড় ২–৩ টেবিল চামচ (ঘন), আখের গুড় আধা কাপ, বিটলবণ ১ চা-চামচ ও লবণ ১ চা-চামচ।
এসব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিলেই তৈরি হয়ে যাবে জিরা পানি। লবণ, চিনি, টক নিজের স্বাদমতো কমবেশি করা যাবে।