জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেসার্টস রেসিপি পর্ব ১৭: কুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন সকাল বা দুপুরের খাবারের পর ডেসার্ট এ কিংবা অতিথি আপ্যায়নে সেমাই একটি প্রচলিত খাবার। জিরোক্যাল ড্রিংকস অ্যান্ড ডেসার্টস এর আজকের পর্বে আমরা জানব কীভাবে বানানো যায় সেমাই দিয়ে তৈরি মিষ্টি খাবার কুনাফা।

কুনাফা তৈরির উপকরণ:
সেমাই ১ প্যাকেট
দুধের খিরসা পরিমাণমতো
মাখন ৩ চা চামচ
বাদাম আধা কাপ
জিরোক্যাল ২ স্যাশে

কুনাফা তৈরির পদ্ধতি
কুনাফা তৈরির জন্য চুলায় কড়াই গরম করে তাতে মাখন দিন। মাখন গরম হলে সেমাই দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। সেমাই ভাজার সময় বাদাম ও জিরোক্যাল দিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এবার আলাদা একটি পাত্রে মাখন লাগিয়ে নিন। ভাজা সেমাইয়ের মিশ্রণটি অর্ধেক পরিমাণে পাত্রে ঢালুন। এবার সেমাইয়ের স্তরের ওপরে খিরসা ঢেলে দিন। খিরসার স্তরের ওপরে এবার বাকি ভাজা সেমাই দিয়ে দিন। এবার এ মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করে জমিয়ে নিন। তৈরি হয়ে গেল কুনাফা। পরিবেশনের সময় টুকরো করে কেটে নিয়ে পরিবেশন করুন সুস্বাদু কুনাফা।