জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস রেসিপি পর্ব ১৬: আপেল পিনাট বাটার স্মুথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপেল আমাদের সবার পরিচিত পছন্দের একটি ফল। পুষ্টিকর এই ফলটি দিয়েও তৈরি করা যেতে পারে সুস্বাদু পানীয়। জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টসের আজকের পর্বে আমরা জানব কীভাবে বানাতে হয় আপেল পিনাট বাটার স্মুথি।

আপেল পিনাট বাটার স্মুথি তৈরির উপকরণ:
আপেল (ছোট টুকরা করে কাটা) ১টি
তরল দুধ ১ কাপ
পিনাট বাটার ২ চা–চামচ
মধু ১ চা–চামচ
জিরোক্যাল ২ স্যাশে

আপেল পিনাট বাটার স্মুথি তৈরির পদ্ধতি:
জুসার মিক্সচারে সব উপকরণ যেমন টুকরা করা আপেল, তরল দুধ, পিনাট বাটার, মধু ও জিরোক্যাল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। তৈরি হয়ে গেল আপেল পিনাট বাটার স্মুথি।

এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন এবং ইফতারে উপভোগ করুন সুস্বাদু পানীয় আপেল পিনাট বাটার স্মুথি।