জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস রেসিপি পর্ব ২৯: বিটের শরবত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিট পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও আয়রনসমৃদ্ধ পুষ্টিকর একটি সবজি। বিটের শরবত তাই শরীরের জন্য উপকারী। জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টস-এর আজকের পর্বে চলুন জেনে নিই কীভাবে বানানো যায় বিটের শরবত।
বিটের শরবত তৈরির উপকরণ
বিট (টুকরো করে কাটা)-১২০ গ্রাম
টক দই-১ কাপ
পানি-পরিমাণমতো
জিরোক্যাল-২ ট্যাবলেট
বিটের শরবত তৈরির পদ্ধতি
বিটের শরবত তৈরির জন্য জুসার মিকশ্চারে সব উপকরণ যেমন বিট, টক দই, পানি ও জিরোক্যাল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। সহজেই তৈরি হয়ে গেল বিটের শরবত। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন।