জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস রেসিপি পর্ব ১৩: চিজি মোস
অনলাইন ডেস্ক ডেসার্ট বা মিষ্টি খাবার আমাদের সবারই কম বেশি প্রিয়। জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস এর আজকের পর্বে আমরা পনির দিয়ে একটি মজার মিষ্টি খাবার তৈরি করব। যার নাম চিজি মোস।
চিজি মোস তৈরির উপকরণ:
বিস্কুট (নন সুগার) - ৫ গ্রাম
লো ফ্যাট পনির- ১০০ গ্রাম
লো ফ্যাট ক্রিম- ১০০ গ্রাম
ভ্যানিলা এসেন্স- পরিমাণমতো
জিরোক্যাল- ২ স্যাশে
চিজি মোস তৈরির পদ্ধতি:
প্রথমে একটি বাটিতে লো ফ্যাট পনির নিন। এর ভেতরে জিরোক্যাল দিয়ে খুব ভালোভাবে পনির এবং জিরোক্যাল মিশিয়ে নিন। এরপর এতে দিয়ে দিন লো ফ্যাট ক্রিম এবং ভ্যানিলা এসেন্স। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে একটু ঘন মিশ্রণের মতো করে ফেলুন।
এবার বিস্কুট গুঁড়ো করে পরিবেশনের গ্লাসে ঢালুন। বিস্কুট গুঁড়োর ওপরে পনির দিয়ে তৈরি মিশ্রণটি দিয়ে দিন। এরকম দুই স্তরে বিস্কুট গুঁড়ো এবং পনিরের মিশ্রণ দিয়ে গ্লাসটি ভরে নিন। পরিবেশনের সময় ওপরে একটি আস্ত বিস্কুট দিয়ে সাজিয়ে নিন। উপভোগ করুন সুস্বাদু ডেসার্ট চিজি মোস।