জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস রেসিপি পর্ব ১৫: চিড়া ফলের পুডিং

জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস এর আজকের পর্বে চলুন জেনে নিই কীভাবে বানানো যায় সুস্বাদু ও পুষ্টিকর মিষ্টি খাবার চিড়া ফলের পুডিং।

চিড়া ফলের পুডিং তৈরির উপকরণ:

তরল দুধ- ২ কাপ
গুঁড়া দুধ- আধা কাপ
ভেজা চিড়া- ১ কাপ
মিক্স ফ্রুট- ১ কাপ
জিরোক্যাল- ২ স্যাশে

চিড়া ফলের পুডিং তৈরির পদ্ধতি:

চুলায় একটি পাত্রে তরল দুধ গরম করে নিন। এবার তরল দুধের মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে নাড়ুন। দুধ ফুটে উঠলে তাতে ভেজা চিড়া দিয়ে দিন। এবার জিরোক্যাল মিশিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। এখন আপনার পছন্দমতো কয়েকরকমের ফল দিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে উঠলে ঠান্ডা করে নিন। এবার পরিবেশনের পাত্রে ঢেলে উপর থেকে কিছু মিক্স ফ্রুট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিড়া ফলের পুডিং।