জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস রেসিপি পর্ব ২১ : শাহি ফিরনি
ঈদের দিনগুলোতে সাধারণত একটু ভারী খাবার যেমন বিরিয়ানি, পোলাও, মাংস ইত্যাদি বেশি খাওয়া হয়। আর বিরিয়ানি খাওয়ার পরেই ডেসার্টে আমাদের অনেকেরই প্রিয় খাবার হলো শাহি ফিরনি। জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস এর আজকের পর্বে চলুন জেনে নিই কীভাবে বানানো যায় সুস্বাদু শাহি ফিরনি।
শাহি ফিরনি তৈরির উপকরণ:
চিনিগুঁড়া চাল- ২০০ গ্রাম
দুধ- ১০০ গ্রাম
কিশমিশ- ২০ গ্রাম
মিক্স বাদাম- ১৫ গ্রাম
জাফরান- পরিমাণমতো
সাদা এলাচ- ৩ টি
জিরোক্যাল- ২ স্যাশেশাহি ফিরনি তৈরির পদ্ধতি:শাহি ফিরনি তৈরির জন্য প্রথমে চুলায় একটি পাত্রে দুধ গরম করে নিন। দুধের মধ্যে ৩ টুকরো এলাচ দিয়ে দিন। দুধ কিছুটা ফুটে উঠলে তাতে চাল দিয়ে দিন। চাল একটু ফুটে উঠলে এবার জাফরান এবং মিক্স বাদাম মিশিয়ে দিন। একটু নেড়ে নিয়ে এবার জিরোক্যাল মিশিয়ে দিন। পুরো মিশ্রণ ভালোভাবে ফুটে ঘন হয়ে উঠলে নামিয়ে ফেলুন। ফিরনি ঠান্ডা হয়ে গেলে এবার পরিবেশনের পাত্রে ঢেলে উপর থেকে কিশমিশ এবং মিক্স বাদাম ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু ও লোভনীয় শাহি ফিরনি।