জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টস রেসিপি পর্ব ২৭ : জেলো ফ্রুটি
জিরোক্যাল ড্রিঙ্কস এন্ড ডেসার্টসের আজকের পর্বে আমরা বানাবো মিষ্টি খাবার জেলো ফ্রুটি। চলুন জেনে নিই কীভাবে বানানো যায় মজার এই খাবারটি।
জেলো ফ্রুটি তৈরির উপকরণ:
মিক্স ফ্রুট- ৭৫ গ্রাম
ম্যাংগো ক্রিম- ১ টেবিল চামচ
কিসমিস পিউরি- ৮০ গ্রাম
জেল পাউডার- ১০ গ্রাম
পানি- পরিমাণমতো
মিক্স ড্রাই বাদাম- ৫০ গ্রাম
জিরোক্যাল- ২ স্যাশে
জেলো ফ্রুটি তৈরির পদ্ধতি:
জেলো ফ্রুটি তৈরির জন্য চুলায় একটি পাত্রে পানি গরম করে নিন। এবার পানিতে জেল পাউডার ও জিরোক্যাল মিশিয়ে উচ্চতাপে ফুটিয়ে নিন। আঠালো মিশ্রণের মতো করে নিন। এবার একটি গোল বাটিতে মিক্স ফ্রুট নিয়ে তার ওপরে জেল দিয়ে তৈরি মিশ্রণটি ঢেলে দিন। মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা করে জমিয়ে নিন। এবার পরিবেশনের পাত্রে জমে যাওয়া জেলো ফ্রুটি টি সাজিয়ে রাখুন। এর ওপরে দিয়ে দিন ম্যাংগো ক্রিম। এবার মিক্স ড্রাই বাদাম ও কিসমিস পিউরি ওপর থেকে ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল ঠান্ডা, মিষ্টি, মজাদার জেলো ফ্রুটি। পরিবারের সদস্যরা, বিশেষ করে শিশুরা আনন্দ করে খাবে।