টক, ঝাল, মিষ্টি

মেরী দীপ্তি হালদার। স্বামীর সঙ্গে থাকেন যশোরে। শ্বশুরবাড়ি বাগেরহাটের মোংলা। প্রাণ‍-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতায় ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে পেয়েছেন পুরস্কার। টক-ঝাল-মিষ্টির কয়েকটা রেসিপি দিয়েছেন তিনি।
কুচো চিংড়ি দিয়ে কেওড়ার টক
কুচো চিংড়ি দিয়ে কেওড়ার টক

কুচো চিংড়ি দিয়ে কেওড়ার টক

উপকরণ: কুচো চিংড়ি (ছোট চিংড়ি মাছ) ১ কাপ (মাথা বাদে), কেওড়ার রস (ঘন) আড়াই কাপ, পানি, লবণ দেড় কাপ, হলুদ গুঁড়া ১ চা–চামচ, চিটি ১ টেবিল চামচ, সরষে আস্ত ১ চিমটি, রসুন কুচি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, সরষের তেল আড়াই টেবিল চামচ ও আস্ত শুকনা মরিচ ২টি।

প্রণালি: কেওড়া সিদ্ধ করে ঠান্ডা করি, বিচি ফেলে আড়াই কাপ মতো পানিতে রস বের করে ছেঁকে নিই। চিংড়ি মাছ হলুদ, লবণ মাখিয়ে রাখি। এবার চুলায় ১ টেবিল চামচ তেলে চিংড়ি মাছ হালকা ভেজে তুলি, বাকি দেড় টেবিল চামচ তেল গরম হলে আস্ত শুকনা মরিচ তেলে ফোড়ন দিই, সরষেও ফোড়ন দিই। রসুন কুচি, পেঁয়াজ কুচি হালকা ভাজা হলে কেওড়ার রস, পানি, চিংড়ি মাছ, লবণ, হলুদ গুঁড়া, চিনি দিয়ে জ্বাল দিই। ফুটে উঠলে কিছুক্ষণ ঢেকে রাখি। পরিবেশনের সময় ডিশে ঢেলে গরমকালে বা শেষপাতে এই টক খুবই মুখোরোচক লাগবে। 

খেজুর ও তেঁতুলের মিষ্টি আচার
খেজুর ও তেঁতুলের মিষ্টি আচার

খেজুর ও তেঁতুলের মিষ্টি আচার

উপকরণ: খেজুর-২৫০ গ্রাম, তেঁতুল (বিচি ছাড়া) ২০০ গ্রাম, পাঁচফোড়ন গুঁড়া ২ টেবিল চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, চিনি ২ কাপ বা স্বাদমতো, লবণ সামান্য, সিরকা দেড় কাপ, কাবাবচিনি গুঁড়া আধা চা-চামচ।

প্রণালি: খেজুর ছোট ছোট পিস করি। তেঁতুল ১ কাপ সিরকায় ২ ঘণ্টা ভিজিয়ে রাখব। এবার চুলায় তেঁতুল, খেজুর, সিরকা, লবণ, চিনি দিয়ে হালকা আঁচে জ্বাল দিই। একটু নরম হলেই সব মসলা দিয়ে সামান্য জ্বাল দিয়ে নামিয়ে নিই।

লিচুর আচার
লিচুর আচার

লিচুর আচার

উপকরণ: লিচু (মাঝারি সাইজ) ৫০টি, আমের মোরব্বা আধা কাপ, সিরকা, চিনি ২ কাপ, জায়ফল গুঁড়া আধা চা-চামচ, এলাচ, দারুচিনি গুঁড়া ১ চা-চামচ, শুকনা মরিচ ৭টি, গোল মরিচ গুঁড়া দেড় চা-চামচ, শুকনা মরিচের গুঁড়া ২ টেবিল চামচ।

প্রণালি: লিচুর খোসা বিচি ও মুখের কালো অংশ বাদ দিই, মরিচের বিচি ফেলে গোল গোল করে কাঁচি দিয়ে কেটে নিই। এবার সিরকায় চিনি, লিচু জ্বাল দিই। একটু নরম হলে বাকি উপকরণ দিয়ে আবার জ্বাল দিয়ে নামাই।