টপার টপ কুক সিজন-২ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টপার টপ কুক সিজন-২ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

টপার কিচেনওয়্যারের রান্নাবিষয়ক জনপ্রিয় প্রতিযোগিতা ‘টপার টপ কুক’ (সিজন-২)–এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর বাড্ডায় ফুজি ট্রেড সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা ও তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল।  
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, টপার ব্র্যান্ডের মাধ্যমে আমরা রান্না করার সম্পূর্ণ সমাধান দেওয়ার চেষ্টা করছি। রান্নার সামগ্রীর গুণগত মান নিশ্চিতে প্রযুক্তিযোগ ও উদ্ভাবন পরিকল্পনা নিয়ে আমরা অন্যান্য পণ্যের মতো বিশ্ব জয় করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা দেশে রপ্তানি শুরু করেছি। আমরা ভোক্তার স্বাস্থ্যের দিকটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের প্রতিটি পণ্যেই ফুড গ্রেড উৎপাদন ব্যবহার করার পাশাপাশি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে যুক্ত হচ্ছে টপার।

প্রথম আলোর অনলাইনে আরএফএল গ্রুপের টপার ব্র্যান্ডকে সঙ্গে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা রেসিপির জন্য অনলাইন ভোট ও বিচারকদের রায়ে প্রথম হয়েছেন সোনিয়া হক। তিনি ‘মিটলোফ উইথ চিজি পটেটো’ রেসিপির জন্য সেরা পুরস্কার জয় করে নিয়েছেন। স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন ঢাকা থেকে কক্সবাজার যাওয়া–আসার বিমান টিকিট এবং অভিজাত হোটেলে দুই রাত, তিন দিন থাকার সুযোগ। ‘টপার টপ কুক’ প্রতিযোগিতার অন্যান্য বিজয়ীরা হলেন দ্বিতীয়  সানজিদা ফারজানা আনিকা, তৃতীয় ফাহমিদা জামান, চতুর্থ তাছলিমা আহমেদ এবং পঞ্চম স্থান অধিকার করেছেন মাহমুদা নাজনীন।

‘টপার টপ কুক’ প্রতিযোগিতায় বিজয়ীরা
ছবি: বিজ্ঞপ্তি

‘টপার টপ কুক’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী পেয়েছেন ভিশন রেফ্রিজারেটর- ১২১ লিটার, তৃতীয় বিজয়ী পেয়েছেন ২৪” ইঞ্চি এলইডি টিভি, চতুর্থ বিজয়ী পেয়েছেন ভিশন মাইক্রোওয়েভ ওভেন-২০ লিটার এবং পঞ্চম বিজয়ী পেয়েছেন টপার নন্সটিক কুকওয়্যার ফ্যামিলি সেট।

জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে সারা দেশ থেকে আসা নির্বাচিত সেরা পাঁচ বিজয়ী তাঁদের রেসিপি তৈরি করে নিয়ে আসেন। এরপর বিচারকেরা খাবারের স্বাদ, কতটুকু স্বাস্থ্যসম্মত ও পরিবেশনের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের নম্বর দেন। বিচারকদের দেওয়া নম্বর (৬০% মার্কস) ও অনলাইন ভোটিংয়ের (৪০% মার্কস) নম্বরের ভিত্তিতে চূড়ান্ত ৫ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়।

গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন রন্ধনশিল্পী শাহনাজ ইসলাম (বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড), মো. শরীফুল ইসলাম (এজিএম ব্র্যান্ড, আরএফএল গ্রুপ), শেখ সাইফুর রহমান (ডেপুটি এডিটর, অনলাইন ফিচার, প্রথম আলো) ও হাসান হাসিবুর রহমান রিশাত (সাবেক অ্যাসিস্ট্যান্ট হেড শেফ, অল বার ওয়ান, লন্ডন, ইউকে)। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. আতিকুর রহমান, হেড অব ডিজিটাল মিডিয়া; মো. আনিসুর রহমান, ডেপুটি ম্যানেজার, ডিজিটাল মিডিয়া; মঞ্জুরুল খান মিনার, ডেপুটি ম্যানেজার, ডিজিটাল মিডিয়া।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের বিপণন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শরীফুল ইসলাম বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘রান্নাবিষয়ক এ ধরনের একটি ব্যতিক্রমী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। এই প্রতিযোগিতার জন্য যে সাড়া আমরা পেয়েছি, তা অভাবনীয়। চমৎকার সব রেসিপির দেখা পেয়েছি আমরা। যিনি প্রথম এবং যিনি পঞ্চম হয়েছেন প্রত্যেকের রেসেপি ছিল দারুণ। ঘরে ঘরে টপারের পণ্য দিয়ে রান্না করা রন্ধনশিল্পীদের সঙ্গেও আমাদের যোগাযোগ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আগামীতেও ‘টপ কুক’ প্রোগ্রাম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আমাদের। ভোক্তার চাহিদা অনুযায়ী স্বাস্থ্যকর ও মানসম্পন্ন পণ্য বিপণনের ফলে বিশ্বের বাজারে শিগগিরই ‘টপার’ নম্বর ১ কিচেনওয়্যার ব্র্যান্ড হিসেবে আখ্যায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

বিজয়ী সোনিয়া হক আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, টপার টপ কুক দারুণ একটি প্লাটফর্ম। যাঁরা রান্না ভালোবাসেন, তাঁদের রান্নার শৈল্পিক মেধা এই প্লাটফর্মে উপস্থাপন করতে পারবেন।

‘টপার টপ কুক’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরএফএল গ্রুপের বিজনেজ ইনচার্জ আফজালুর রহমান, হেড অব সেলস মো. আবদুল কুদ্দুস মিয়া ও আরএফএল গ্রুপের টপারের ব্র্যান্ড ম্যানেজার বিজয় ইসলাম আরিফ। বিজ্ঞপ্তি