
উপকরণ: ডাবের ভেতরের কচি শাঁস-১ কাপ, ডাবের পানির মধ্যে ৮ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে গুলে ঘন দুধ-১ কাপ, ডিম ৪টি, চিনি ১/২ কাপ (প্রয়োজনে বাড়ানো ও কমানো যেতে পারে), ঘি ২ টেবিল চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, চেরি ১ টেবিল চামচ, জাফরান ১/২ চামচ, এলাচ গুঁড়া ১/২ চা চামচ।

প্রণালি: প্রথমে ডিম ভেঙে ফেটে নিতে হবে। ডাবের শাঁসের ছোট ছোট টুকরা করতে হবে। এরপরে একটা প্যানের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে ডিম, দুধ, ডাবের শাঁস, চিনি ও কিশমিশ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। কিছুক্ষণ পর একটু ঘন হয়ে আসলে তার মধ্যে কেওড়া জল জাফরানের সঙ্গে মিলিয়ে পায়েসের মধ্যে দিয়ে চুলা থেকে নামাতে হবে।
ডিশে ডাব ডিমের মিষ্টি পায়েস নিয়ে কিশমিশ ও চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।
১৫ নং রানীর দিঘির দক্ষিণ পাড়, প্রাচী লুৎফা টাওয়ার (২য় তলা) ২ /বি, জুবিলি রোড, এনায়েত বাজার, কোতোয়ালি, চট্টগ্রাম।