ডাবের পানির শরবত

ছবি: খালেদ সরকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাবের পানি গরমের সময় তৃষ্ণা মেটায়, পুষ্টিকরও বটে। চাইলে ভিন্নভাবেও পরিবেশন করা যায় ইফতারের সময়। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।

ডাবের পানিতে চিড়া-মুড়ির মনোহরণ

উপকরণ: ডাবের পানি ৪ কাপ, চিড়া আধা কাপ, মুড়ি আধা কাপ, দই ১ কাপ, লবণ সামান্য, লেবুর রস আধা চা-চামচ ও গুড় স্বাদমতো।

প্রণালি: চিড়া ও মুড়ি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন পাঁচ মিনিট। সামান্য গুড় গলিয়ে চামচ দিয়ে গ্লাসের ভেতর চারপাশে ছড়িয়ে নিন। এবার সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।