ঢাকায় ইতালিয়ান খাবারের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে বাম দিক থেকে র‍েডিসনের এক্সিকিউটিভ শেফ এ্যান্টনীয় গ্রাভাগনো, মহাব্যবস্থাপক ক্রিস্টোফ ভোগেলী ও নির্বাহী সহকারী ব্যবস্থাপক সাঈদ আহমেদ
সংবাদ সম্মেলনে বাম দিক থেকে র‍েডিসনের এক্সিকিউটিভ শেফ এ্যান্টনীয় গ্রাভাগনো, মহাব্যবস্থাপক ক্রিস্টোফ ভোগেলী ও নির্বাহী সহকারী ব্যবস্থাপক সাঈদ আহমেদ

চায়নিজ বা পাশ্চাত্যের খাবারের মতোই ইতালিয়ান খাবার আজকাল বেশ জনপ্রিয়তা পেয়েছে বাংলাদেশে। জলপাই তেল, নানা রকম ভেষজ, পনিরের প্রাধান্য থাকে ইতালিয়ান খাবারে। কিন্তু সত্যিকারের ইতালীয় স্বাদ পাওয়া বেশ মুশকিল। তাই ভোজনরসিকদের কথা মাথায় রেখে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল আয়োজন করেছে ইতালিয়ান ফুড ফেস্টিভ্যাল।
২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ১০ দিন খাবারের এ উৎসবটি হবে র‍্যাডিসনের ব্রেসারি রেস্টুরেন্টে।
আজ সোমবার র‍েডিসন হোটেলে এক সংবাদ সম্মেলনে আয়োজনটির বিস্তারিত তুলে ধরেন হোটেলের মহাব্যবস্থাপক ক্রিস্টোফ ভোগেলী। এ সময় হোটেলের নির্বাহী সহকারী ব্যবস্থাপক সাঈদ আহমেদ এবং ইতালিয়ান শেফ এ্যান্টনীয় গ্রাভাগনো উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশিদের মধ্যে ইতালীয় খাবারের বিপুল চাহিদা রয়েছে। সে চাহিদার কথা মাথায় রেখে এবং নতুন করে এসব খাবার জনপ্রিয় করার লক্ষ থেকে এ খাদ্য উৎসবের আয়োজন। উৎসব উপলক্ষে আসল ইতালীয় খাবারের পরিবেশনা থাকবে। ২৭ আগস্ট রাত সন্ধ্যা ৭টায় শুরু হবে এ খাদ্য উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে সুইজারল্যান্ড, জার্মানি ও থাইল্যান্ডসহ কয়েকটি দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত থাকবেন।
মহাব্যবস্থাপক ক্রিস্টোফ ভোগেলী বলেন, হোটেলের এক্সিকিউটিভ শেফ এ্যান্টনীয় গ্রাভাগনো ইতালীয় নাগরিক হওয়ার কারণে ইতালীয় খাবারের খুঁটিনাটি তাঁর নখদর্পণে। এ্যান্টনীয় তাঁর রন্ধনশৈলীর মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, পাস্তা, পিৎজা, রিসেতো, স্যুপ, সালাদ এবং ডেজার্টসহ প্রায় শতপদের খাবার পরিবেশন করবেন। বুফে পদ্ধতিতে পরিবেশন করা এ খাবার খেতে জনপ্রতি খরচ হবে ৩৯৯৯ টাকা।

সংবাদ সম্মেলন শেষে হোটেলের এক্সিকিউটিভ শেফ এ্যান্টনীয় গ্রাভাগনো সাংবাদিকদের সামনে ইতালীয় পাস্তা ও রসেতো সালাদ তৈরি প্রদর্শন করেন।