তালের ক্ষীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: তালের ক্কাথ ১ কাপ, তরল দুধ আড়াই কাপ, চিনি ১/৩ কাপ, মাওয়া ১/৪ কাপ।

প্রণালি: একটা ফ্রাই প্যানে তালের ক্কাথ নিয়ে চুলায় অল্প আঁচে জ্বাল দিন। তালের ক্কাথের পানি শুকিয়ে গেলে তাতে তরল দুধ আর চিনি দিন এবং নেড়ে নেড়ে জ্বাল দিন ঘন হয়ে আসলে মাওয়া গুঁড়া করে দিয়ে ২-৩ মিনিট নেড়ে নামিয়ে নিন। হয়ে গেল আপনার তালের ক্ষীর। ক্ষীর সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। অথবা হালকা গরম অবস্থায়ও পরিবেশন করতে পারেন।
১৬৬ দারোগারহাট রোড, সদরঘাট, চট্টগ্রাম।