তুর্কি কাবাব
উপকরণ: ১. ৪৫০ গ্রাম মটরশুঁটি, ১৫টি ছোট আস্ত পেঁয়াজ, ৪৫০ গ্রাম গরুর কিমা, ২টি টমেটো কুচি, ১টি গাজর, ২টি আলুর টুকরো, ৭টি লবঙ্গ, ৭ কোয়া রসুনের কুচি, ১ টেবিল চামচ টমেটোর পেস্ট, ১/২ কাপ পানি, ২ চা চামচ লবণ, ২ চা চামচ থাইম পাতা (ইচ্ছা), ১/২ চা চামচ গোল মরিচ ও ৪ টেবিল চামচ তেল।
প্রণালি: মটরশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ, মাংসের টুকরো, টমেটোর টুকরো, রসুনের কোয়া, গোলমরিচ, লবণ, শুকনো থাইম পাতা এবং তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে টমেটো পিউরির সঙ্গে কিছুটা পানি মিশিয়ে পাতলা করে নিন। এবার টমেটোর পেস্টটি মাংসের সঙ্গে মিশিয়ে দিন। এখন একটি বেকিং পেপারের মাঝে মাংসের মিশ্রণ দিয়ে চারপাশ দিক থেকে মুড়িয়ে নিন। এভাবে চারটি বেকিং পেপার তৈরি করে নিন। এখন ২০০ ডিগ্রি সেলসিয়াস বা ৪০০ ডিগ্রি ফারেনহাইটে ওভেন প্রিহিট করে নিন। প্রিহিট করা ওভেনে ৪৫ মিনিট ব্রেক করুন। এরপর ওভেন থেকে বের করে পরিবেশন করুন মজাদার তুর্কি কাবাব।
ফরিদাবাদ, ঢাকা