দিনে-রাতে মজার খাবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার তৈরি করে দেখাচ্ছেন শেফ
খাবার তৈরি করে দেখাচ্ছেন শেফ

সালাদ, কিন্তু স্বাদে নতুন। রেস্তোরাঁয় গেলে সহজেই কিনে খেতে পারেন। তবে তৈরি করাটাও খুব একটা ঝামেলার না। পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার শেফ ক্রিস্টিয়ানো মাররুসু অতিথিদের সামনে সেটা তৈরি করে দেখালেন।

.
.

৯ জানুয়ারি ওয়েস্টিনের ইতালীয় রেস্তোরাঁ প্রোগোতে রান্নার এই বিশেষ আয়োজন ছিল আমন্ত্রিত অতিথিদের জন্য। সেদ্ধ ডিম, পাতলা করে কাটা কিউইউ ফল, কিউব কাটের টমেটো, সেদ্ধ মুরগির মাংস, জলপাই তেল আর টার্কি বেগুন এই দিয়েই সহজে তৈরি হয়ে গেল কব সালাদ।
শেফের সঙ্গে রান্নায় অংশ নেন অতিথিদের কেউ কেউ। দুপুর বা রাতের খাবারে ভাতের সঙ্গে পরিবেশন করা হয় কুনাপাউ। সামুদ্রিক খাবার হিসেবে জনপ্রিয় এই পদটি রান্না করা যায় অনেক কম সময়ে। খাবার তৈরির ফাঁকেই আলাপকালে ক্রিস্টিয়ানো জানালেন, মন দিয়ে রান্না করলে সব খাবারই সুস্বাদু হয়। অনেক খাবার আছে দেখলে মনে হয় রান্না করাটা বেশ ঝামেলার হবে। অথচ রান্নার সময়ে দেখা যায় এটাই সহজ।
দুপুর ও রাতের খাবারের জন্য এরই মধ্যে ভোজনরসিকদের কাছে জনপ্রিয় ওয়েস্টিনের লেভেল ২৩-এর প্রোগো রেস্তোরাঁ। এখানে উন্মুক্ত রান্নাঘরে চাইলে উঁকি মেরে আপনার জন্য তৈরি খাবারটি দেখে নেওয়ার সুযোগ পাবেন। হালকা থেকে ভারী সব ধরনের খাবার মিলবে এই রেস্তোরাঁয়। খাবারের মেন্যু জানতে ও টেবিল বুক করতে ফোন দিতে পারেন ০১৭৩০৩৭৪৮৭৩ নম্বরে।