নতুন বছরে হট চকলেটের স্বাদে

শীতে গরম কাপে চুমুক দেওয়ার মাধ্যমে জমে ওঠে যেকোনো আড্ডা। স্বাদে বৈচিত্র্য আনতে হট চকলেটে যোগ করতে পারেন নানা কিছু। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

মার্শম্যালো দিয়ে বানাতে পারেন হট চকলেটছবি: সুমন ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্শম্যালো হট চকলেট

উপকরণ

তরল দুধ ২ কাপ, কোকো পাউডার ১ টেবিল চামচ, কাজুবাদাম পেস্ট ১ চা-চামচ, চিনি ২ টেবিল চামচ, চকলেটকুচি ৩ টেবিল চামচ, ভ্যানিলা অ্যাসেন্স সামান্য, মার্শম্যালো ৬টি।

ছবি:সুমন ইউসুফ

প্রণালি

তরল দুধের সঙ্গে কোকো পাউডার, কাজুবাদাম পেস্ট, চিনি, চকলেটকুচি, ভ্যানিলা অ্যাসেন্স একসঙ্গে মিশিয়ে চুলায় ভালোভাবে ফুটান। গরম চকলেটের ওপর মার্শম্যালো ছড়িয়ে পরিবেশন করুন।