নতুন রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোটাস ইটাং
লোটাস ইটাং

গুলশানে যাত্রা শুরু করেছে খাজানা হসপিটালিটি গ্রুপের নতুন উদ্যোগ লোটাস ইটাং রেস্তোরাঁ। ১১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে রেস্তোরাঁর।

এখানে প্যান এশিয়ান খাবারের শতাধিক পদ থেকে আপনার পছন্দমতো বেছে খাওয়ার সুবিধা মিলবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁ। ঠিকানা: বে ভবন, লেভেল ১০, সাউথ অ্যাভিনিউ, গুলশান ১, ঢাকা।