প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ: পোলাওর চাল ১/২ কাপ, ছানা ১/২ কাপ, বাদাম বাটা ১/২ কাপ, দুধ ১ লিটার, চিনি স্বাদ মতো, গুঁড়ো দুধ ১/২ কাপ, কেওড়াজল ১ টেবিল চামচ, এলাচ ২টি, দারুচিনি ১টি, কিশমিশ সাজানোর জন্য।

প্রণালি: চুলায় দুধ গরম করুন। আগে থেকে ভিজিয়ে রাখা পোলাওর চাল,এলাচ, দারুচিনি দুধে ঢেলে নাড়তে থাকুন। ২০ মিনিট পর বাদাম বাটা, ছানা, চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। আরও ১০ মিনিট পর কেওড়াজল, গুঁড়ো দুধ দিয়ে নাড়িয়ে নামান। তারপর সুন্দর করে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন নবাবি ক্ষীর।
সিলিকন জেসমিন ভ্যালি (ফ্ল্যাট#৩বি), রোড#৪, লেক ভ্যালি আ/এ, ফয়সলেক, চট্টগ্রাম।