নাসি গোরেং

চলছে রোজা। কিন্তু গতবারের মতো এবার রয়েছে করোনার প্রকোপ। এ জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ইফতার এবং সাহরি; যা সহজে তৈরি করা যাবে; স্বাদের সঙ্গে নিশ্চিত করবে স্বাস্থ্য। এমনই একটি সাহরির পদ দিয়েছেন মাসুমা আলী রেখা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ

ভাত ২ কাপ, মাখন ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচগুঁড়া সামান্য, টুকরা করা মুরগির মাংস সেদ্ধ আধা কাপ, সুইট সয়াসস ১ টেবিল চামচ, লাল মরিচকুচি স্বাদমতো, ডিম ২টি, শ্রিম্প পেস্ট ১ টেবিল চামচ, গাজরকুচি ২ টেবিল চামচ, বরবটিকুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, রসুনকুচি ২-৩ কোয়া।

প্রণালি

প্যানে মাখন গরম করে প্রথমে পেঁয়াজকুচি ও রসুনকুচি দিয়ে একটু নেড়েচেড়ে সেদ্ধ করা মুগরির টুকরাগুলো দিন। এবার একটি ডিম ভেঙে দিয়ে নাড়তে থাকুন ভাজা ভাজা হয়ে গেলে গাজর, বরবটি, লাল মরিচ কুচি দিন। সবজি নরম হয়ে এলে ভাত দিন। নাড়তে থাকুন, স্বাদমতো লবণ দিন। ভাত ভালোভাবে নেড়ে ভাজতে থাকুন। এরপর সয়াসস ও শ্রিম্প পেস্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে গোলমরিচগুঁড়া ছড়িয়ে দিন। এবার প্যান থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিন।

প্যানটি পরিষ্কার করে সামান্য মাখন দিয়ে বাকি ডিমটি পোচ করে নামিয়ে ফ্রাইড রাইসের ওপর দিয়ে সাহরিতে গরম–গরম পরিবেশন করুন।

ছবি: রাজীব আহমেদ