পটেটো চিজ বল

চলছে রোজা। কিন্তু গতবারের মতো এবার রয়েছে করোনার প্রকোপ। এ জন্য প্রয়োজন স্বাস্থ্যকর ইফতার এবং সাহরি, যা সহজে তৈরি করা যাবে; স্বাদের সঙ্গে নিশ্চিত করবে স্বাস্থ্য। এমনই একটি ইফতারের পদ দিয়েছেন মাসুমা আলী রেখা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকরণ

আলু সেদ্ধ ২ কাপ, শুকনা মরিচগুঁড়া আধা চা–চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচগুঁড়া আধা চা–চামচ, পেঁয়াজ বেরেস্তা সিকি কাপ, পুদিনাপাতাকুচি ১ টেবিল চামচ। এ ছাড়া ডুবো তেলে ভাজার জন্য তেল পরিমাণমতো, কোটিংয়ের জন্য একটি ডিম ও ব্রেডক্র্যাম পরিমাণমতো আর স্টাফিংয়ের জন্য কিউব করা মোৎজারেলা চিজ পরিমাণমতো।

প্রণালি

সেদ্ধ আলুর সঙ্গে সব উপকরণ একসঙ্গে মাখিয়ে নিন। এবার এক টেবিল চামচ পরিমাণ মাখানো আলু নিয়ে মাঝখানে চিজ কিউব স্টাফিং করে গোল গোল করে বল বানিয়ে নিন। একটি বাটিতে ডিম ভেঙে ফাটিয়ে নিন। বলগুলো ডিমে ডুবিয়ে ব্রেড ক্র্যামে গড়িয়ে নিন।

এবার ডুবো তেলে ভেজে নিন। ইফতারে সসের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।

ছবি: রাজীব আহমেদ